প্রতীকী ছবি
সারাদেশ

নানিকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

সান নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে নানিকে কুপিয়ে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির নাম সিয়াম শেখ (২৩)।

আরও পড়ুন: প্রতিশোধ নিচ্ছে রাশিয়া

একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া উত্তরপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: পাম্প হাউসে অগ্নিকাণ্ড, দগ্ধ ৭

সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের সরকারি সহকারী কৌসুলি (এপিপি) অ্যাডভোকেট ওয়াছ করনী লকেট গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সিয়াম সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে নানির বাড়িতে যান। এরপর নানি ওয়াজেদা খাতুনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তার বৃদ্ধা নানিকে কুড়াল দিয়ে কুপিয়ে পালিয়ে যায় সিয়াম। স্থানীয়রা আহত বৃদ্ধাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায়।

এ ঘটনায় নিহতের ছেলে ইউসুফ আলী সদর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সিয়াম। পরে মামলার ১৮ জনের সাক্ষ্য নেওয়া শেষে আদালত এ রায় দেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা