ফাইল ফটো
সারাদেশ

৪ ডিমের দাম ১০ হাজার টাকা!

সান নিউজ ডেস্ক : মানিকগঞ্জ জেলার সিংগাইরের একটি সামাজিক কবরস্থান উন্নয়নের জন্য দান করা এক হালি (৪ টি) ডিম দশ হাজার টাকায় বিক্রি হয়েছে।

আরও পড়ুন : নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ভবন নির্মাণ

শনিবার (২৮ জানুয়ারি) রাতে সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রামে আয়োজিত এক ওয়াজ মাহফিলে নিলামকৃত ওই ডিম বিক্রি করা হয়।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে মধ্য চারিগ্রাম কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ মাঠের সভাপতি মোনতাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, চারিগ্রামের কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ মাঠ কমিটির উদ্যোগে গত শনিবার ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে গ্রামের কয়েক শতাধিক মানুষের সমাগম হয়।

আরও পড়ুন : বোয়ালমারীতে কম্বাইন হারভেস্টার বিতরণ

মাহফিলের প্রধান বক্তা হেমায়েতপুর জয়নাবাড়ী মসজিদের খতিব মুফতি আশেকে এলাহী বক্তব্যকালে কবরস্থানের উন্নয়নের জন্য মাহফিলে উপস্থিত এলাকাবাসীর কাছে সহযোগিতার আহ্বান জানান।

এ সময় মাহফিলে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি তার সমর্থ অনুয়ায়ী চারটি ডিম ওই কবরস্থানের উন্নয়নের জন্য দান করেন। এরপর দানকৃত ওই এক হালি ডিম নিলামে তোলেন বক্তা মুফতি আশেকে এলাহী।

নিলামে প্রথমে একজন ২০০ টাকা ডিমের দাম বলেন, পরে অনেকে হাজার টাকাও বলেন। তবে মাহফিলে আসা হাসান বেপারি নামের এক ব্যক্তি ওই ডিমগুলোর দাম এক লাফে ১০ হাজার টাকা হাকান। পরে নিলাম শেষে তার হাতে ডিম তুলে দেওয়া হয়।

আরও পড়ুন : ফেনীতে কর্মকর্তাদের মানববন্ধন

মধ্য চারিগ্রামের কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ্ মাঠের সভাপতি মোনতাজ উদ্দিন বলেন, আমাদের কবরস্থান ও ঈদগাহ মাঠের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করি। সেখানে প্রধান বক্তা এক ব্যক্তির দানকৃত একহালি ডিম কবরস্থানের উন্নয়নের জন্য নিলামে তোলেন।

নিলামে অনেক অংশ নেন, শুরুতে ২০০ টাকা নিলামে ওই ডিমের দাম ওঠে, পরে মাহফিলে আগত অনেকে বিভিন্ন দর হাকেন। অবশেষে হাসান বেপারি দশ হাজার টাকায় ডিমগুলো কিনে নেন। ভালো কাজে সবসময় আল্লাহ বরকত দান করেন বলেও তিনি জানান।

আরও পড়ুন : রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে রাখা চ্যালেঞ্জ

এদিকে ক্রেতা হাসান বেপারি বলেন, বাজারের দোকান থেকে এক হালি ডিমের দাম ৪০ থেকে ৪৫ টাকায় কিনতে পারি। তবে মাহফিলে আসার পর এক ব্যক্তি কবরস্থানের উন্নয়নের জন্য চারটি ডিম দান করেছেন শুনে খুব ভালো লাগে। ওই ডিমগুলো নিলামে ওঠার পর আমিও নিলামে অংশ নেই এবং দশ হাজার টাকায় ডিমগুলো কিনি।

তিনি আরও বলেন, আসলে ডিম কেনাটা বড় কথা নয়, একটি ভালো কাজের শরিক হলাম। মাহফিলে নগদ দশ হাজার টাকা দিয়ে ওই ডিম কিনে নিয়েছি। আমি আমার প্রয়াত মা-বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করছি বলেও জানান হাসান বেপারি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা