সারাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে চলছে ভবন নির্মাণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় গিয়েও প্রতিকার পায়নি ভুক্তভোগী পরিবার।

আরও পড়ুন: স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে হবে

গত (২৪ জানুয়ারি) খালেদা খাতুন (৫৫) ও তার পরিবারের একাধিক সদস্যের আবেদনের পরই আদালত থেকে ভবন নির্মাণ কাজ বন্ধ রাখতে স্থিতাবস্থার আদেশ দেওয়া হয়েছিল।

ভুক্তভোগী খালেদা খাতুন ও ছেলে-মেয়ে জানান, তারা মুছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবদুল করিম সাহেবের বাড়ির বাসিন্দা। তারা ও তাদের মা ওয়ারিশ সূত্রে তাদের বাবার একশত ২৩ ডেসিমেল সম্পত্তির মালিক।

সম্প্রতি একই বাড়ির হাবীব উল্যার ছেলে ওমর ফারুক ও তার তার পরিবারের একাধিক সদস্য জোরপূর্বক আমাদের মালিকীয় ৮৬ দাগের ৩ ডেসিমেল জায়গার ওপর ভবন নির্মাণ শুরু করে।

এ ঘটনায় নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হলে আদালত গত ২৪ জানুয়ারি ওই জায়গায় স্থিতাবস্থা জারি করেন। কিন্তু ফারুক ও তার পরিবারের সদস্যরা আদালতের আদেশ অমান্য করে ভবন নির্মাণ কাজ অব্যাহত রাখেন।

বিষয়টি কোম্পানীগঞ্জ থানায় অবহিত করা হলেও অজ্ঞাত কারণে পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছেন না। যার ফলে তার জায়গায় নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পুলিশের যোগসাজশে এই নির্মাণ কাজ চলছে।

অভিযুক্ত ওমর ফারুক অভিযোগ নাকচ করে দিয়ে দাবি করেন, তারা তাদের কাজ বন্ধ রেখেছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান জানান, কাজ বন্ধ রাখার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই সময় বাদী পক্ষ বাড়ি ঘর ভাঙচুর শুরু করে দিয়েছে। বাদী পক্ষ পুলিশকে ডেকে নিয়ে বিপদে পালানোর ব্যবস্থা করেছে। পুলিশের আগে বাধা দিতে পারবেনা।

পুলিশ গেলে ভাঙচুর করবে, পুলিশ কি আসামি হবে। পুলিশ বিপদে পড়বেনা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা