সারাদেশ

মুন্সীগঞ্জে যুবকের বুকে রড ঢুকিয়ে দিলো দুর্বৃত্তরা

মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ): মোটর সাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগার জের ধরে মুন্সীগঞ্জ পৌর-এলাকায় মোহাম্মদী ভূঁইয়া (৩০) নামের যুবকের বুকে রড ঢুকিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আহত যুবক সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের উত্তর চরমুশুরা গ্রামের ইদ্রিস ভূঁইয়ার ছেলে।

আরও পড়ুন: রোববার রাজশাহীতে ২৫ প্রকল্প উদ্বোধন

শনিবার (২৮ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পৌরসভার খাসকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

পরে, তাকে রক্তাক্ত জখম অবস্থায় যুবককে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে। অবস্থা গুরতর হলে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আহতের চাচাতো ভাই মাসুদ ভূঁইয়া জানান, জেলা শহর থেকে মোটর সাইকেলে করে যুবক মোহাম্মদী ও তার ছোট ভাই ইকরাম ভূঁইয়া নিজ বাড়ি চরমুশুরা গ্রামে যাচ্ছিলো।

পথিমধ্যে খাসকান্দি এলাকায় দ্রুত গতির একটি অটোরিকশার সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এনিয়ে কথা কাটাকাটি বাঁধলে অটোরিকশার কয়েকজন যাত্রী ছোট ভাই ইকরামকে মারধর করতে থাকে। এতে যুবক মোহাম্মদী এগিয়ে গেলে এক পর্যায়ে বুকে রড দিয়ে আঘাত করে। এতে রড বুকের ভেতর ঢুকে যায়।

তিনি আরও জানান,পৌরসভার খাসকান্দি রমজানবেগ এলাকার মামুন, বিল্লাল, আকাশ ও রাব্বি তার চাচাতো ভাই মোহাম্মদীর বুকে রড ঢুকিয়ে দেয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার শৈবাল বসাক জানান, আশংকাজনক অবস্থায় যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। যুবকের বুকের ডানপাশে রড দ্বারা আঘাত করা হয়েছে।

আরও পড়ুন: খাগড়াছড়ি সেনা রিজিয়নের শীতবস্ত্র বিতরণ

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আনসারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে সেখানে দুর্বৃত্তদের এখনও শনাক্ত করা যায়নি। যুবকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা