সারাদেশ

গর্জনিয়ার মানুষ বিনামূল্যে পেল স্বাস্থ্যসেবা ও ওষুধ

সান নিউজ ডেস্ক : কক্সবাজারের রামু উপজেলার পাহাড়ি ও দুর্গম জনপদ গর্জনিয়া। যেখানে স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিয়ে হাজারো মানুষের দুঃখ-দুর্দশার অন্ত নেই। কোন মানুষ অসুস্থ হলে তাকে বহুকষ্টে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় ২৭ কিলোমিটার দূরে কক্সবাজার শহরে। এই দুর্গম এলাকার দুই শতাধিক মানুষকে দিনব্যাপী বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছেন জেলার বিশেষজ্ঞ চিকিৎসক দল। একই সঙ্গে প্রদান করা হয়েছে বিনা মূল্যে ওষুধও।

আরও পড়ুন: আগামী নির্বাচনেও বিএনপির মরণ হবে

কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের উদ্যোগে এ ব্যতিক্রমী এ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলবে বছরজুড়ে।

শনিবার দিনব্যাপী গর্জনিয়ায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বছরব্যাপী প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নজিবুল ইসলাম। এসময় ক্যাম্প উদ্বোধন করেন কক্সবাজার পৌর আওয়াামী লীগের সাধারণ সম্পাদক উজ্বল কর। বিশেষ অতিথি ছিলেন গর্জনিয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ইউনিয়ন আওয়াামী লীগের সভাপতি মোঃ ইউছুফ।

দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেন ডাঃ অহিদুল হেলাল, ডাঃ শাহির ফাওয়াজ খান ও ডাঃ মুসাব্বির হোসাইন তানিম।

মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, ‘রামুর প্রত্যন্ত অঞ্চল গর্জনিয়ায় আজ দিনব্যাপী দুই শতাধিক সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের তিনটি টিম । আর বিনা মূল্যে সরবরাহ করা হয়েছে ওষুধ। বছরজুড়ে এই কার্যক্রম অব্যাহত রাখা হবে।’

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি ডা: পরিমল কান্তি দাস, সহ-সভাপতি মিজানুর রহমান, পৌর প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-দফতর সম্পাদক সোহেল রানা, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা সাজু পাল সাগর, রাজেনুল ইসলাম শিপন, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির আহমেদ সহ ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: নেপালের উপপ্রধানমন্ত্রী অপসারিত

গত ২০ জানুয়ারী রামু উপজেলার আরেক দুর্গম, পাহাড়ি জনপদ ঈদগড়ে ‘বছরব্যাপী প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প’ শুরু করেন নজিবুল ইসলাম।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা