ছবি : সংগৃহিত
সারাদেশ
গভীর নলককূপের চারদিকে বেড়া

গাইবান্ধায় সেচ কার্যক্রম বন্ধ, নেপথ্যে পূর্ব শত্রুতা

গাইবান্ধা জেলা প্রতিনিধি : পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি গভীর নলকূপের চারদিকে বেড়া দিয়ে সেচ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে নলকূপের আওতায় থাকা প্রায় ১৩০ বিঘা জমির বোরো চাষ।

আরও পড়ুন : প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

উপজেলার জামালপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় ফসলের সেচ দেওয়ার জন্য বসানো একটি গভীর নলকূপের চারদিকে টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

কৃষক আশরাফ আলী মোজাহার মিয়া বলেন, সেচ সুবিধা দিতে গোপালপুর গ্রামের সরকারি জমিতে একটি গভীর নলকূপ স্থাপন করে সাদুল্লাপুর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ।

এতে অপারেটর হিসেবে নিয়োগ পান একই গ্রামের মৃত তছির উদ্দিন আকন্দের ছেলে আব্দুল সালাম। গভীর নলকূপ থেকে দীর্ঘদিন ধরে সেচ সুবিধা পেয়ে আসছিলেন কৃষকগণ।

আরও পড়ুন : কবিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নলকুপটি ঘেঁষে একই গ্রামের মৃত খেতাব উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম ডনের জমি আছে। অপারেটর সালামের সঙ্গে ব্যক্তিগত শত্রুতার জেরে গভীর নলকূপটির চারদিকে টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে তিনি।

এ কারণে বন্ধ হয়ে গেছে সেচ কার্যক্রম। ফলে বিপাকে পড়েছে শতাধিক কৃষক। বোরো চাষের জন্য কৃষকরা প্রায় ১৩০ বিঘা জমি প্রস্তুত করলেও হঠাৎ সেচ কার্যক্রম বন্ধ হওয়ায় থেমে গেছে চারা রোপণের কাজ। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষকগণ।

শহিদুল ইসলাম ডন বলেন, নলকূপের জমিসহ পাশের জমি আমার। প্রয়োজনে জমিতে বেড়া দিয়েছি। এতে সেচ কার্যক্রম চলবে কিনা সেটি দেখার বিষয় না।

আরও পড়ুন : নোয়াখালীতে ৬ জুয়াড়ীকে গ্রেফতার

নলকূপ অপারেটর আব্দুল সালাম বলেন, নলকূপের দুই শতক জায়গা সরকারের। শহিদুল ইসলাম ডনের সঙ্গে আমার পারিবারিক দ্বন্দ চলে আসছে। এরই জেরে নলকূপটির চারপাশে বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। ফলে কৃষকের জমিতে সেচ দিতে পারছি না।

সাদুল্লাপুর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার বলেন, নলকূপটি বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার বিষয়টি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা