সারাদেশ

দুর্নীতির বিরুদ্ধে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

মোঃ মনির হোসেন: জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র আঃ কাদের শেখের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতা অপব্যবহারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার কাউন্সিলররা।

রবিবার ১১জন কাউন্সিলরেরর আয়োজনে থানা মোড় বটতলা চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহন মিয়া লিখিত বক্তব্যে বলেন, মেয়র আব্দুল কাদের শেখ নিয়ম বহির্ভূতভাবে স্বেচ্ছাচারিতা,স্বজন প্রীতি, ক্ষমতা অপব্যবহার করে ভাতিজা মিন্টু ও ভাগিনা লেবুসহ ৩২জনকে পৌরসভার বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন। ইসলামপুর বাজারে অবস্থিত বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বি.জে.সি) গোডাউন, কাচ্চা প্রেসসহ মালামাল লুটপাট, জমি দখল করে অস্থায়ী দোকান ঘর নির্মাণ করে প্রতিমাসে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করছেন।

মাস্টার রোলে নিয়োগকৃত কর্মচারী রাসেলকে পৌরসভার ঠিকাদারি লাইসেন্স দিয়ে মেয়র নিজেই পৌরসভার ঠিকাদারি করেন। সাত দিন পূর্বে নোটিশে প্রতি মাসের পৌর পরিষদের সভা হওয়ার কথা থাকলেও তিনি কোন নোটিশ প্রদান না করে পরিস্কার পরিচ্ছন্নতা ইন্সপেক্টর কে দিয়ে ফোনে ডেকে নিয়ে নোটিশ খাতা ও রেজুলেশন খাতায় স্বাক্ষর করিয়ে নেন।

এছাড়াও তিনি ইচ্ছামতো নিয়ম বর্হিভূত অনেক বিষয়ে রেজুলেশন লিখেন। রেজাউলেশনের কপি কাউন্সিলরবৃন্দরা চাইলেও কোন কপি তিনি দেন না। এছাড়াও উন্নয়ন মূলক কাজে ঠিকাদারদের কাছে বিভিন্ন সুবিধা নিয়ে সম্পূর্ণ বিল পরিশোধ করার অভিযোগ রয়েছে।

প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবু বলেন, যদি দুর্নীতিবাজ মেয়র আঃ কাদের শেখের বিরুদ্ধে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে ৯জন কাউন্সিল ও ২জন মহিলা কাউন্সিলর একসাথে পদত্যাগ করবো।

তিনি আরো জানান, ইতিপূর্বে আমরা ১১জন কাউন্সিল কাউন্সিলর অভিযোগ সমূহ সুষ্ঠু তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সচিব স্থানীয় সরকার ও পল্লী সমবায় মন্ত্রনালয় ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি।

এ সময় পৌরসভার কাউন্সিলর জুলহাস মন্ডল, শফিকুল ইসলাম, খাজা আব্দুল্লাহ, মনজুরুল হক, ছামিউল হক, ফজলুল হক, পলাশ মিয়া, মাজেদা খাতুন, রত্না বেগমসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধীমহল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা