ছবি : সংগৃহিত
সারাদেশ

ফেনীতে বিক্ষোভ মিছিল, আটক ৩

ফেনী প্রতিনিধি : ফেনীতে পুলিশের বাধা উপেক্ষা করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

আরও পড়ুন : রাজাকারের তালিকা প্রণয়নের কাজ চলছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবায়দা রহমানের সব সম্পদ জব্দের রায়ের প্রতিবাদে এ মিছিলের আয়োজন করা হয়।

এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধ্বস্তাধ্বস্তি হলে ৩ জনকে আটক করে পুলিশ।

অন্যদিকে ছাত্রদল দাবি করছে, তাদের ৭ থেকে ৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

শনিবার (৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ফেনী প্রেস ক্লাব এলাকা থেকে মিছিলটি বের হয়। মিছিলটি বের হতেই পুলিশের বাধার মুখে পড়ে। পরে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের ট্রাংক রোড ট্রাফিক মোড় পেরিয়ে শহীদ শহীদুল্লা কায়সার সড়কে প্রবেশ করতে গেলে পুলিশ তাদের ঘিরে ফেলে।

সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধ্বস্তাধ্বস্তি হলে লাঠিচার্জ করতে দেখা যায়। পরে সেখান থেকে কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

আরও পড়ুন : বিশ্ববিদ্যালয় বেকার তৈরির কারখানা

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় পুলিশ তাদেরকে মিছিল নিয়ে সড়কে উঠতে না করে। তারা পুলিশের নিষেধাজ্ঞা না শুনে মিছিল নিয়ে এগিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় পুলিশের কাজে বাধা দেওয়ায় সেখান থেকে তিনজনকে আটক করে, মিছিল ছত্রভঙ্গ করে দেয়।’

আরও পড়ুন : উলিপুরে শীতবস্ত্র পেয়ে তছিরনরা খুশি

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন বলেন, ‘তারেক রহমানের স্থাবর কোনো সম্পত্তি নেই। তাহলে আদালত কি করে সম্পত্তি ক্রোকের এই রায় প্রদান করে। আমরা এই রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। আর সেই সঙ্গে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাধা, লাঠিচার্জ আর নেতাকর্মীদের আটকের নিন্দা জানাই।’

ছাত্রদলের এই নেতা বলেন, ‘পুলিশ বিনা উসকানিতে মিছিলে পেছন থেকে হামলা করেছে। এমন হামলা ন্যাক্কারজনক।’

আরও পড়ুন : এক যুগ পরেও ন্যায়বিচারের আশায় পরিবার

তিনি আরও জানান, ছাত্রদলের ফেনী পৌর সভাপতি মো. ইয়াসিন, ফেনী সদরের মোটবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাউসারসহ ৭ থেকে ৮ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে পুলিশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা