প্রতীকী ছবি
সারাদেশ

সাগরে ডুবে পর্যটকের মৃত্যু

সান নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ ইকবাল (৫২)। তিনি ঢাকা গাজীপুর টুঙ্গী এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: অভ্যন্তরীণ বিষয় নিজেরাই সমাধান করব

সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সীগ্যাল পয়েন্টে এ গোসল করতে নেমে এ ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে মাসুম বিল্লাহ জানান, পরিবারের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন মোহাম্মদ ইকবাল। তারা কক্সবাজার পৌঁছে সৈকতের সুগন্ধা পয়েন্ট একটি হোটেল ওঠেন। সকাল ১০টার দিকে ইকবাল সমুদ্র সৈকতে ঘুরতে যান। এক পর্যায়ে তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন। এ সময় স্রোতের টানে ভেসে যান ইকবাল।

তিনি আরও জানান, গোসলের সময় ভেসে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিক তার পরিবার ঘটনাস্থলে উপস্থিত লাইফগার্ড কর্মী ও বিচ কর্মীদের অবহিত করে। লাইফগার্ড ও বিচ কর্মীরা জেট-স্কি’র সহায়তায় তাকে উদ্ধার তৎপরতা শুরু করেন।

আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া ভাঙছে পশ্চিমারা

এক পর্যায়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পর্যটন সেলের এ কর্মকর্তা।

সান নিউজ/এনকে/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা