সারাদেশ

নোয়াখালীতে আগুনে পুড়ল ৫ দোকান

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচরে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা।

আরও পড়ুন: অভ্যন্তরীণ বিষয় নিজেরাই সমাধান করব

রোববার দিবাগত রাত ২ টা ২০ মিনিটে উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সুবর্ণচর ফায়ার সার্ভিসের সাব অফিসার নুরনবী।

আরও পড়ুন: ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৩৪

তিনি বলেন, রাত ২ টা ৪৩ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ২ থেকে ৩ লক্ষ টাকার ক্ষতি হতে পারে বলে জানান তিনি।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো, আব্দুল হকের চা দোকান, সেলিম এর ক্রোকারিজ দোকান, নজির আহম্মদের গাড়ীর যন্ত্রাংশের গোড়াউন এবং ইউনুছের র মায়ের দোয়া স্টোর, কামালের কসমেটিক্স দোকান আংশিক পোড়া যায় এবং মামলারের ক্ষয়ক্ষতি হয়।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু-শনাক্ত

ব্যবসায়ী রায়হান বলেন, রাত প্রায় ২ টার পর তিনি দেখতে পান দোকান গুলোতে আগুন জ্বলছে, তিনি দ্রুত সবাইকে জানালে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। সংবাদ পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে ৫ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা