সারাদেশ

দুই যুবককে পিটিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক: নড়াইলে গরু চোর সন্দেহে ২ যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৩৪

রোববার (২৫ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দকে সদর উপজেলার বীড়গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন বাগেরহাটের ফকিরহাট উপজেলার দাড়িয়া বারইডাঙ্গা গ্রামের গফুর শেখের ছেলে আসাদুল শেখ (৩৬)। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু-শনাক্ত

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গত এক মাসে বীড়গ্রামের ৬টি গরু চুরি হয়ে যায়। এসব ঘটনার পর থেকে গ্রামের লোকজন চোর ধরতে নিয়মিত পাহারা দিতেন। রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বীড়গ্রামের রেবো বিশ্বাসের বাড়িতে গলে তিনি চোর চোর বলে চিৎকার করে ওঠেন। পরে আশপাশের লোকজন তাদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে যান। তবে দুজনকে ধরে গণপিটুনি দিয়ে স্থানীয়রা তাদের সড়কের পাশে রেখে চলে যান। সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয় কলোড়া ইউনিয়নের চেয়ারম্যান আশিস কুমার বিশ্বাস জানান, দিনের বেলায় ফেরিওয়ালা সেজে এরা কম্বল, থালা-বাটি ও অন্যান্য মালামাল বিক্রি করে খোঁজখবর নিতেন। পরে রাতের বেলা চুরি করতেন তারা। গত কয়েকদিনে গ্রামের ৫-৬টি গরু চুরি হয়। এ ঘটনার পর থেকে গ্রামবাসী পাহারা দেন।

আরও পড়ুন: ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, নড়াইলে গরু চুরি বেড়ে যাওয়ায় পুলিশ সুপার বিভিন্ন এলাকায় মিটিং করে পাহারায় ব্যবস্থা করেছেন। তারই ধারাবাহিকতায় গতরাতে গ্রামবাসী এ ঘটনা ঘটিয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী মামলা করবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা