সারাদেশ

বিজয় দিবসে শ্রদ্ধা জানায়নি উপজেলা ছাত্রলীগ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা ছাত্রলীগ বিজয় দিবসে শ্রদ্ধা জানায় নি। এ নিয়ে উপজেলা জুড়ে সমালোচনা ঝড় বইছে।

আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি, ৫ আসনে উপ-নির্বাচন

গেল শুক্রবার মহান বিজয় দিবসে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেও আওয়ামী লীগের একমাত্র ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কোন নেতা-কর্মীকে সেখানে দেখা যায়নি।

এদিকে, উপজেলা ছাত্রলীগের একাধিক নেতাকর্মীরা জানান, উপজেলা ছাত্রলীগ কমিটি নিয়ে গ্রুপ রয়েছে। এখানে কারও কথা কেউ রাখেন। যার কারণেই এমন টাই ঘটছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিয়ান আব্দুল্লাহ অনিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার ব্যাক্তিগত কাজের জন্য আসতে পারিনি, তবে সাধারণ সম্পাদকের সেখানে যাওয়ার কথা ছিল।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাওসার খান বলেন, সেখানে সংঘর্ষ হওয়ার আশঙ্কা ছিল বলে, আমরা যাইনি। তবে কোলা মাদরাসায় দোয়া ও তোবারক বিতরন করেছি।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল বলেন, সেখানে রাজনৈতিক গ্রুপিংয়ের কিছু সমস্যা ছিল। তাই তারা যায়নি।

আরও পড়ুন: ষড়যন্ত্র করলে তার প্রতিবাদও করতে জানি

জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা বলেন, আমি বিষয়টি অবগত নই। আপনার মাধ্যমে জানলাম। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা