পেটের ব্যথা সইতে না পেরে আত্মহত্যা
সারাদেশ

পেটের ব্যথা সইতে না পেরে আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে পেটের ব্যথা সইতে না পেরে ইঁদুর মারার ওষুধ খেয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।

আরও পড়ুন : কুয়াশার চাদরে রাজধানী ঢাকা

নিহত মো.শাহাবুদ্দিন (৫০) উপজেলার হাতিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের চরলটিয়া পাঁচ বিঘা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

রোববার (১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার চরলটিয়া পাঁচ বিঘা এলাকার একটি মাছের হ্যাচারিতে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন : বিদেশি মদ-গাঁজাসহ যুবক গ্রেফতার

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে বাড়ির পাশে মাছের হ্যাচারিতে ইঁদুর মারার ওষুধ পান করে শাহাবুদ্দিন। পরে পরিবারের লোকজন বিষয়টি আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।

সে দীর্ঘদিন যাবত পেটের ব্যথায় ভুগছিলেন। ব্যথা সহ্য করিতে না পেরে বাড়ির পাশে থাকা মাছের হ্যাচারিতে গিয়ে সেখানে থাকা ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করে।

আরও পড়ুন : তেল ভেবে বিষপানে গৃহবধূর মৃত্যু

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি মো.আমির হোসেন বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা