প্রতীকী ছবি
সারাদেশ

গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত

টেকনাফ (কক্সবাজার)প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী এবং পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনায় ২ জন নিহত হয়েছে।

আরও পড়ুন: মানবাধিকার সুরক্ষায় সরকার বদ্ধপরিকর

শুক্রবার (০৯ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে বালুখালী ক্যাম্প-৮ ইস্টের বি-৬২ ও বি-৪৯ নং ব্লকের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

নিহতের একজন ৮ নাম্বার ক্যাম্পের আশ্রিত মোহাম্মদ নুর প্রকাশ ইউনুছের ছেলে সলিম উল্লাহ (৩৩) ও অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন: শনাক্তে শীর্ষে জাপান

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ৪০-৫০ জন রোহিঙ্গা সন্ত্রাসী অস্ত্রসহ ক‍্যাম্প ৮ ইস্টের হেডমাঝি মো. রফিকে মারতে আসে।খবর পেয়ে ৮ এপিবিএনের টহলরত টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।এসময় রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশ পুলিশ বলে গুলি ছুড়তে থাকে।আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে দুজন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হন।ঘটনাস্থল থেকে ২টি দেশীয় বন্দুক ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।

রোহিঙ্গারা জানান, ওই ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের সদস্যদের ওপর হামলা চালায় আরসার লোকজন। এতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। পরে এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তখন তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় দুই রোহিঙ্গা সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

নিহতদের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা