সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: নারী জাগরণের বাংলাদেশ গড়তে হবে

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার কেরামতপুর গ্রামের হাসানের মুরগির পোলট্রি ফার্মে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.রিয়াজ (১৫) উপজেলার ৩ নং চরক্লার্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়ির মো.সেলিমের ছেলে।

আরও পড়ুন: ইউক্রেনে হামলা চলতে থাকবে

স্থানীয় ইউপি সদস্য মো.বেলাল উদ্দিন বলেন, নিহত রিয়াজ একই এলাকার হাসানের মুরগির পোলট্রি ফার্মে দিনমজুর হিসেবে মাঝে মধ্যে কাজ করত। শুক্রবার দুপুরের দিকে খামারে কাজ করতে গিয়ে পা পিচলে ডোবায় পড়ে যেতে লাগে। তাৎক্ষণিক হাতের পাশে থাকা আর্থিংয়ের তার ধরে সে দাঁড়ানের চেষ্টা করে। এ সময় সে আর্থিংয়ের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: বিএনপির অর্ধেক পরাজয় হয়ে গেছে

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা