উলিপুরে মানববন্ধন : মাইশা হত্যাকারীদের বিচার দাবি। ( ছবি : সংগৃহিত)
সারাদেশ
উলিপুরে মানববন্ধন

মাইশা হত্যাকারীদের বিচার দাবি

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপা এলাকার শিশু মারুফা জাহান মাইশা (৫) কে ঢাকার রূপনগর আলম মেমোরিয়াল হাসপাতালে অপারেশনের নামে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : বিদ্যুৎপৃষ্টে দাদা-নাতির মৃত্যু

মঙ্গলবার(৬ ডিসেম্বর) দুপুরে উলিপুর পৌর শহরের মসজিদুল হুদা মোড়ে সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে মাইশা হত্যাকারীদের বিচারের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সকাল থেকেই সর্বস্তরের মানুষ উপস্থিত হয়। এসময় বক্তব্য রাখেন- উলিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, কুড়িগ্রাম সোসাইটি ঢাকা'র সহ-সাংগঠনিক সম্পাদক মোতলেবুর রহমান, সমাজসেবক মাসুম করিম, সাবেক মহিলা কাউন্সিলর মর্জিনা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন- 'মাইশা হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসি দিতে হবে'।

আরও পড়ুন : শিশুর মরদেহ উদ্ধার, সৎ মা আটক

এ ঘটনায় ডা. আহসান হাবীবসহ জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনা না হলে, বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

প্রসঙ্গত, গত বুধবার (৩০ নভেম্বর ) কুড়িগ্রামের পৌরসভার ভেলাকোপা এলাকার মোজাফফর হোসেন তার শিশু কন্যা মারুফা জাহান মাইশাকে হাতের আঙুল ঠিক করার জন্য ঢাকার মিরপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের ডা. আহসান হাবীবের কাছে যান।

তিনি (ডা. আহসান হাবীব) তার নিজস্ব রূপনগর আলম মেমোরিয়াল হাসপাতালে অপারেশন করতে বলে, তার কথামত সেখানে হাতের অপারেশন করার সময় শিশুটি মারা যায়।

আরও পড়ুন : ব্যাংক থেকে গ্রাহকের টাকা খোয়া

পরে শিশুটির পিতা মোজাফফর হোসেনকে হাসপাতাল কর্তৃপক্ষ ধমকিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে এসে মেয়েকে গোসল করার সময় স্থানীয় মহিলারা দেখেন, শিশুটির তলপেটের পুরো অংশ সেলাই করা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা