উলিপুরে সরকারি অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে অভিযোগ। ( ছবি : সংগৃহিত)
সারাদেশ
অতিরিক্ত ভাড়া আদায়

উলিপুরে সরকারি অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে অভিযোগ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ অতিরিক্ত টাকা অসহায় রোগীর স্বজনদের কাছ থেকে নিচ্ছেন অ্যাম্বুলেন্স চালক।

আরও পড়ুন : ফেনীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

এ ঘটনায় পরিবার পরিকল্পনার কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী অতিরিক্ত। ভাড়া আদায়ের বিষয়টি প্রকাশ হলেও স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা দেখেও না দেখার ভান করছেন।

এছাড়া সরকারি অ্যাম্বুলেন্স চালক প্রাইভেট অ্যাম্বুলেন্স চালকদের রোগী দিয়ে তাদের কাছ থেকেও কমিশন আদায় করেন বলে অভিযোগ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে, উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে রোগী পরিবহনের জন্য একটি অ্যাম্বুলেন্স রয়েছে। এই অ্যাম্বুলেন্সের চালক মমিনুল ইসলাম মন্টু। তিনি এক যুগ থেকে উলিপুরে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন : পঞ্চগড়ে কাজের অভাবে মানবেতর জীবন যাপন

সরকার নির্ধারিত অ্যাম্বুলেন্স ভাড়া প্রতি কিলোমিটার ২০ টাকা।

অভিযোগ সূত্রে, নিয়ম অনুযায়ী ১ কিলোমিটারের জন্য ভাড়া ২০ টাকা। সে হিসাবে উলিপুর থেকে কুড়িগ্রাম সরকারি হাসপাতালের দূরত্ব ১৮ কিলোমিটার, ভাড়া ৩৬০ টাকা অথচ অ্যাম্বুলেন্স চালক মমিনুল ইসলাম মন্টু আদায় করছেন ৭০০ থেকে ৮০০ টাকা।

উলিপুর থেকে রংপুর মেডিকেল কলেজের দূরত্ব ৬০ কিলোমিটার, ভাড়া ১২০০ টাকা অথচ আদায় করছেন ১৮০০ থেকে ২০০০ টাকা।

এ ঘটনায় পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।

আরও পড়ুন : চিকিৎসকের অবহেলায় গর্ভের সন্তানসহ মায়ের মৃত্যু!

উপজেলার হাতিয়া ইউনিয়নের সোহেল নামের এক রোগীর স্বজন বলেন, আমার আত্মীয় গুরুত্বর দূর্ঘটনার শিকার হয়ে মুমূর্ষু অবস্থায় ছিল। উলিপুর থেকে তাকে সরকারি অ্যাম্বুলেন্সে রংপুর মেডিকেলে নিয়ে যাই।

ড্রাইভার মমিনুল সেখানে যাওয়ার পর আমার কাছে ১৮০০ টাকা দাবী করেন। আমি ১৪০০ টাকা দিতে চাইলেও ড্রাইভার তা গ্রহন করেনি। এ সময় ড্রাইভার রোগী আটকিয়ে জোর পূর্বক আমার কাছে ১৮০০ টাকা আদায় করেন।

পৌরসভার আব্দুল মান্নান মিয়া নামের একজন বলেন, আমার শিশুবাচ্চা গুরুত্বর অসুস্থ হলে তাকে সরকারি অ্যাম্বুলেন্স যোগে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাই। ড্রাইভারকে ভাড়া বাবদ ৪০০ টাকা দিতে চাইলেও নিতে যায়নি পরে বাধ্য হয়ে ৮০০ টাকা দেই।

আরও পড়ুন : কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

তবকপুর ইউনিয়নের সাদুল্ল্যা এলাকার এরশাদ নামের এক রোগীর ছোট ভাই বলেন, আমার বড় ভাই আব্দুর রহমান গুরুত্বর অসুস্থ্য হলে তাকে সরকারি অ্যাম্বুলেন্সে করে রংপুরে মেডিকেলে নিয়ে যাই। এরপর ড্রাইভার আমাদের কাছে ১৯০০ টাকা ভাড়া আদায় করেন।

ধামশ্রেনী ইউনিয়নের হাসান আলী নামের এক রোগীর স্বজন অভিযোগ করে বলেন, আমার এক ভাই ট্রলিতে দূর্ঘটনার শিকার হন। তাকে উলিপুর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে কুড়িগ্রামে নেয়ার জন্য বলেন।

এ সময় আমি অ্যাম্বুলেন্স চালককে ৪০০ টাকা ভাড়া দিতে চাইলেও তিনি রাজি হননি। পরে বাধ্য হয়ে অসুস্থ রোগীকে অটোযোগে কুড়িগ্রামে নিয়ে যাই।

আরও পড়ুন : ভোলায় দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রাইভেট অ্যাম্বুলেন্সের চালক বলেন, সরকারি অ্যাম্বুলেন্সের চালক মমিনুল ইসলাম আমাদের রোগী দিলে তাকে কুড়িগ্রামের জন্য ১০০ টাকা ও রংপুরের জন্য ২০০ টাকা করে প্রতি ভাড়ার জন্য কমিশন দিতে হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক মমিনুল ইসলাম মন্টু বলেন, আমাদের তেলের পারমিশন উলিপুর থেকে নেই। আমার হিসাব হয় কুড়িগ্রাম থেকে। তাই কুড়িগ্রামের ভাড়া ৭০০ টাকা ও রংপুরের ভাড়া ১৮০০ নেয়া হয়। কমিশন ও জোর পূর্বক টাকা আদায়ের বিষয়টি অস্বীকার করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা