সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি : জমিজমা নিয়ে বিরোধের জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমশের আলী ( ৮০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: জোড়া শিশুর দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী

বুধবার দিবাগত রাত ৩টার দিকে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাধুবান্ধা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত বসির উদ্দীনের ছেলে। নিহত ব্যক্তি সাধুবান্ধা পুকুর পারের গুচ্ছগ্রামে বসবাস করে আসছিলেন।

আরও পড়ুন: গৌরবময় বিজয়ের মাস শুরু

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে একই এলাকার রহিম উদ্দীনের সাথে মৃত সমসের আলীর লোকজনের মাঝে জমিজমা নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের মধ্যে সংর্ষের ঘটনা ঘটে। এতে সমসের আলীর আত্বীয় ৬/৭ জন গুরুতর আহত হয়।তারা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এরই মধ্যে বুধবার রাত ৩ টার দিকে প্রতিপক্ষের লোকজন সমশের আলীকে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে বের করে বাইরে নিয়ে আসে। এরপর দুর্বৃত্তরা সমসের আলীর মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এরপর পরিবারের লোকজনের ডাকে স্থানীয়রা ছুটে আসে। সকালে পুলিশ লাশ উদ্দার করে মর্গে পাঠায়।

আরও পড়ুন: বিশ্বে বেড়েই চলছে মৃত্যু

নিহত বৃদ্ধের ছেলে ফজিল উদ্দীন বলেন, ঘটনার সময় আমি হাসপাতালে ছিলাম না। খবর পেয়ে সকালে আমি বাড়ি এসে আমার বাবার লাশ দেখতে পাই।

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, নিহত সমসের আলীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা