সারাদেশ

রাজশাহীতে আসামির ফাঁসি কার্যকর

সান নিউজ ডেস্ক: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ধর্ষণ ও হত্যা মামলার এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।

আরও পড়ুন: গৌরবময় বিজয়ের মাস শুরু

বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত ১০টা ১ মিনিটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে বলে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল নিশ্চিত করেছেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, দীর্ঘ ২৩ বছর ৩ মাস ধরে রাজশাহী কারাগারে বন্দি ছিলেন রাকিবর। আইনগত সব প্রক্রিয়া শেষে বুধবার রাতে তার ফাঁসি কার্যকর করা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ২ জুন সন্ধ্যার পর গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামে মোরশেদা খাতুন নামের এক তরুণীকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করা হয়। এ ব্যাপারে মোরশেদার বাবা আবদুল জাব্বার বাদী হয়ে পরদিন গোদাগাড়ী থানায় মামলা করেন।

এরপর ২০০৪ সালের ৮ আগস্ট এ মামলার রায় ঘোষণা হয়। রায়ে নিম্ন আদালত আসামি রাকিবরসহ চার জনকে মৃত্যুদণ্ড দেন। পরে আসামির আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ সময় উচ্চ আদালত এ রায়ের বিরুদ্ধে আপিল-শুনানি চলতে থাকে।

তবে শেষ পর্যন্ত সবখানেই রাকিবরের ফাঁসির দণ্ড বহাল থাকে। এরপর আসামি রাকিবর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান। তবে প্রাণভিক্ষার আবেদনও নাকচ হয়ে যায়। এরপর আইনগত সমস্ত প্রক্রিয়া শেষে বুধবার কারাগারে আসামির ফাঁসির দণ্ড কার্যকর করা হয়। ফাঁসি কার্যকরের পর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বে বেড়েই চলছে মৃত্যু

ফাঁসি কার্যকরের সময় রাজশাহী বিভাগের কারা উপ-মহাপরিদর্শক অসীম কান্ত পাল, জেলা প্রশাসক আবদুল জলিল, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা