সারাদেশ

শিক্ষকের বিরুদ্ধে স্কুলের গাছ কাটার অভিযোগ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে, বুধবার (৩০ নভেম্বর) উপজেলার জুম্মাহাট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে। এ ঘটনায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সরেজমিন বুধবার দুপুরে জুম্মাহাট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের গেট সংলগ্ন একটি পুরাতন শিশু কাঠগাছ দুইজন শ্রমিকের মাধ্যমে কাটা (কর্তন) হচ্ছে।

বিদ্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০২১ সালেও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একটি কাঁঠাল ও একটি হেনাইচ (অচিনগাছ) গাছ কেটে নেন প্রধান শিক্ষক।

নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশিমত এভাবে একের পর এক বিদ্যালয়ের গাছ কাটায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, ওই প্রধান শিক্ষকের স্বামী জাহাঙ্গীর আলম বর্তমানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। সে কারনে ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষক যা ইচ্ছা তাই করছেন। বর্তমানে যে গাছটি কর্তন করা হচ্ছে তার বাজার মূল্য প্রায় ১৫ (পনেরো) হাজার টাকা।

এ বিষয়ে জুম্মাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আখতার জাহান গাছ কর্তনের বিষয়টি স্বীকার করে বলেন, বিদ্যালয়ের গেট নির্মানের কারনে গাছটি কর্তন করা হচ্ছে। পরে গাছটি নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে। এছাড়া গাছকাটার ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটি রেজুলেশন রয়েছে।

এ সময় রেজুলেশন দেখতে চাইলে তিনি বলেন, রেজুলেশন খাতাটি বাড়িতে আছে। জীবিত গাছ কাটার ব্যাপারে বন বিভাগের অনুমতি নেয়া আছে কি না জানতে চাইলে তিনি তার সদুত্তর দেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ মোঃ তারিকুল ইসলাম জানান, ওই বিদ্যালয়ের গাছ কর্তনের বিষয়ে আমি কিছু জানিনা। বিদ্যালয় পরিচালনা কমিটি গাছ কাটার অনুমোদন দিতে পারে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আলাদা কমিটি রয়েছে। নিয়ম অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করতে হবে। এরপর নির্ধারিত কমিটি সরেজমিন তদন্ত করে বিষয়টির সিদ্ধান্ত নিবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা বলেন, ওই বিদ্যালয়ের গাছকাটার বিষয়ে আমি অবগত নই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা