ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
সারাদেশ

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

সান নিউজ ডেস্ক : মহাখালী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বদরুল আলম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।

আরও পড়ুন : এসএসসি ও সমমানের ফল প্রকাশ

সোমবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান তিনি।

নিহত বদরুল আলমের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কাঞ্চনপুর গ্রামে। তিনি ওই এলাকার আব্দুর সবুরের ছেলে।

আরও পড়ুন : শান্তি মিশনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

পথচারী মেহেদী হাসান জানান, গতকাল (রোববার) সন্ধ্যা ৭টার দিকে মহাখালী রেল ক্রসিং দিয়ে পার হওয়ার সময় কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন বদরুল। পরে আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৮টায় মারা যান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গতকাল (রোববার) সন্ধ্যায় মহাখালী ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যায় সে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে আছে। বিষয়টির রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

সান নিউজ\এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা