ভোট গ্রহণ চলছে ৩ ইউপিতে
সারাদেশ

ভোট গ্রহণ চলছে ৩ ইউপিতে

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় সাদুল্লাপুর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন চলছে।

আরও পড়ুন: দুপুরে এসএসসির ফল প্রকাশ

সোমবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ভোট অনুষ্ঠিত হবে।

এই ৩টি ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে ১৩ জন, সাধারণ সদস্য ১২৭ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৪ জন প্রার্থী। তিন ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬৮ হাজার ২৪৮ জন। এর মধ্যে পুরুষ ৩৩ হাজার ২৫৮ ও নারী ভোটার ৩৪ হাজার ৯৯০ জন। ২৯টি ভোট কেন্দ্রের ২২৯ কক্ষে ইভিএমের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আরও পড়ুন:

উপজেলার নির্বাচন কর্মকর্তা লুৎফর রহমান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, সারাদেশে ইউপি সাধারণ নির্বাচনের ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হলেও সাদুল্লাপুর পৌরসভা গঠনের জটিলতায় পিছিয়ে ছিল জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন।

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যু

এরপর ১৫ জুন ওই তিন ইউনিয়নের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ সময় প্রার্থীরা তাদের মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার পর এ তফসিলটি বাতিল করা হয়। আবারও ২০ অক্টোবর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সান নিউজ\এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা