প্রতীকী ছবি
সারাদেশ

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

সান নিউজ ডেস্ক: দিনাজপুরে থেমে থাকা ট্রাকে পাথরবোঝাই আরেকটি ট্রাকের ধাক্কায় ২ জনের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন: শান্তি মিশনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

সোমবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ঘোড়াঘাট উপজেলার গাইবান্ধা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, সিরাজ শেখের ছেলে ট্রাকচালক শিলন মিয়া (৪০) ও আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে সহকারী সাইফুল ইসলাম (২২)। তারা দুজনে কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার বাঁশয়ারা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: দুপুরে এসএসসির ফল প্রকাশ

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, বালুবোঝাই একটি ট্রাক দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজাদমোড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় দিনাজপুর থেকে বগুড়াগামী পাথরবোঝাই আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়।

এতে পাথরবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ট্রাকচালক এবং গুরুতর আহত অবস্থায় সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ক্যামেরুনে ভূমিধসে নিহত ১৪

তিনি আরও জানান, চালকের মরদেহ থানায় ও সহকারীর মরদেহ হাসপাতালে রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা