গাইবান্ধায় বউ-শাশুড়ির মেলা
সারাদেশ

গাইবান্ধায় বউ-শাশুড়ির মেলা

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : গাইবান্ধায় প্রতিপক্ষের আঘাতে নিহত ১

বউ-শাশুড়ির মধ্যে সু-সম্পর্ক, মমতাবোধ, আন্তরিকতা, পারিবারিক কলহ, ঝগড়া-বিবাদ দুর করা, স্বাভাবিকভাবে সন্তান প্রসব ও মাতৃসেবা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

গত সোমবার (২১ নভেম্বর) মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সমন্বয়ে এ মেলা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক দাতা সংস্থা কলকার অর্থায়নে সেভ দা সিলড্রেনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের মমতা প্রকল্প এ মেলা আয়োজন করে।

আরও পড়ুন : পাবনা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মেলায় তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের সহকারি পরিচালক খন্দকার জাহিদ সরোয়ার সোহেল, মমতা প্রকল্পের জেলা সমন্বয়কারি বাহারাম খান, উপজেলা সমন্বয়কারি ফারজানা সুলতানা, টেকনিকেল অফিসার রনজিত কুমার প্রমুখ।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে আলু আবাদের লক্ষ্যমাত্রা কম

বউ-শাশুড়ির ও শ্বশুড়দের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা