আর্জেন্টিনা এসোসিয়েশন ফ্যান ক্লাব : বঙ্গবন্ধু হল শাখার কমিটি গঠন
সারাদেশ
আর্জেন্টিনা এসোসিয়েশন ফ্যান ক্লাব

বঙ্গবন্ধু হল শাখার কমিটি গঠন

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন ফ্যানস ক্লাব,বঙ্গবন্ধু হল শাখার কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাড়তি সতর্কতা

সোমবার (২১ নভেম্বর) আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন ফ্যান ক্লাব এর নবনির্বাচিত সভাপতি সামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিয়াদের স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিং এ মো: রনিকুল ইসলাম রনিকে সভাপতি( অর্থনীতি, ১১ব্যাচ) ও নাফিজ আহমেদ কে সাধারণ সম্পাদক ( টিপিএস,১১ব্যাচ) নির্বাচিত করা হয়।

কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি শাকিল,সাংগঠনিক সম্পাদক আবিদ আল সাকিব, দপ্তর সম্পাদক সাগর আহমেদ ও প্রচার সম্পাদক হিসেবে বিল্লাল হোসেনের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন : বিজিপির গুলিতে বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ

জাতির জনক বঙ্গবন্ধু হলের নব নির্বাচিত সভাপতি মো. রনিকুল ইসলাম রনি বলেন, এই বার বিশ্বকাপের সেরা দল আর্জেন্টিনা এটা মানতেই হবে। যা আমাদের ক্যাম্পাসের পছন্দের তালিকায় রয়েছে সবার শীর্ষে। আর্জেন্টিনা সাপোর্টারদের উদ্দাম ও ভালোবাসা ছড়িয়ে পড়েছে সব খানে যা দেখে বিশ্বকাপের উন্মাদনা আরো বেড়ে গেছে। বিশ্বকাপে শিরোপা এই বার আমাদেরই থাকবে আশা করি।

বিশ্বকাপকে ঘিরে হলের কিছু প্লান প্রোগ্রাম করা হয়েছে যা সফলতার সাথে সম্পাদন করা হবে। আর অবশ্যই অন্য দলের সাপোর্টারদের প্রতি ভালোবাসা রইলো একই সাথে খেলা দেখার আমন্ত্রণ রইলো সবাইকে। আর বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়ুক সবার মনে এই আশায় করি।

আরও পড়ুন : সৈয়দপুরে মাদকদ্রব্যসহ আটক ৩

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ বলেন, আর্জেন্টিনা বরাবরই আমার প্রিয় দল। ছোট বেলা থেকেই আমি আর্জেন্টিনার সমার্থক।

আমাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় আমি উচ্ছ্বসিত। আমি চাই আমরা সব আর্জেন্টিনা ভক্ত ও অন্য দলের সবাই যেন মিলেমিশে এইবার বিশ্বকাপ উপভোগ করতে পারি।

আরও পড়ুন : হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

আর শিরোপাটা যেন প্রিয় দল আর্জেন্টিনার হাতেই উঠে।

প্রসঙ্গত, ১৮ নভেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শাখার আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন ফ্যান ক্লাবের কমিটি ঘোষণা করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা