সারাদেশ

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ফয়সল চৌধুরী, হবিগঞ্জ: চার দিন পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: যুদ্ধ-স্যাংশনে উন্নয়নের গতি কিছুটা শ্লথ

এর আগে সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসকের সভাকক্ষে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

সভা শেষে পরিবহন মালিকদের সংগঠন হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ থেকেই বাস, মিনিবাস ও মাইক্রোবাস চলাচল করবে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৪৪

তিনি বলেন, নবীগঞ্জের সালামতপুর বাসস্ট্যান্ডের সমস্যা ১ সপ্তাহের মধ্যে তদন্তের মাধ্যমে সমাধান করার আশ্বাস দেওয়া হয়েছে। এর ভিত্তিতেই আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।

হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী বলেন, জেলা প্রশাসকের আশ্বাসে আমরা ধর্মঘট তুলে নিয়েছি। নবীগঞ্জের সালামতপুর বাসস্ট্যান্ড নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা আগামী বুধবার আবারও আলোচনায় বসব।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী প্রমুখ।

প্রসঙ্গত, চার দফা দাবিতে গত শুক্রবার (১৮ নভেম্বর) থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকে মটর মালিক গ্রুপ। সোমবার প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হলো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা