সারাদেশ

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান কারাগারে

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: অবৈধ কারেন্ট জাল উদ্ধারের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রভাবশালী চেয়ারম্যান হাজী গোলাম মোস্তফাকে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় মোশারফ হোসেন নামে অপর আরেকজনকেও কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: আগামীতে ভারত থেকে তেল আমদানি

রবিবার (২০ নভেম্বর) বেলা ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইউপি চেয়ারম্যানসহ ২ জন আত্মসমর্পন করেন। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রোকেয়া রহমান তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আলম জানান, মৎস্য সংরক্ষণ আইনে দায়েরকৃত ৫ মামলায় হাইকোর্টের আগাম জামিনের প্রেক্ষিতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট ও ৭ সেপ্টেম্বর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার মালিকানাধীন পঞ্চসারের গোসাইবাগ এলাকার জিএম কর্পোরেশন ও ডিঙ্গাভাঙ্গা এলাকায় সওবান ফ্যাক্টরীতে পৃথক অভিযানে ২ কোটি ৫১ লাখ কোটি মিটার ও ১ কোটি ৭ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধারের ঘটনায় নৌ-পুলিশ সদর থানায় পৃথক ৪ টি মামলা দায়ের করে। অপর একটি মামলা দায়ের করে কোস্টগার্ড।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা