কবি নজরুল বিশ্ববিদ্যালয় : আর্জেন্টিনা ফ্যান ক্লাবের কমিটি গঠন
সারাদেশ
কবি নজরুল বিশ্ববিদ্যালয়

আর্জেন্টিনা ফ্যান ক্লাবের কমিটি গঠন

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন : রাতে শুরু হচ্ছে বিশ্বযুদ্ধ

নবনির্মিত এ কমিটির সভাপতি হিসেবে সামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিয়াদকে ঘোষণা করা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) প্রতিষ্ঠাতা সভাপতি অমিত বসাক শুভ স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

রোববার কাতারে ফুটবল বিশ্বকাপের ২২ তম আসরের পর্দা উঠতে যাচ্ছে। প্রতিবারের মত এই আসরকেও কেন্দ্র করে প্রিয় দলকে ঘিরে থাকে ফুটবল প্রেমীদের মাঝে বিরাজ করছে নানান উন্মাদনা।

আরও পড়ুন : ফের বিশ্বকাপ জয়ের সময় এসেছে

এমন আয়োজনকে ঘিরেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীরা ৪ বছর মেয়াদি ৩৩১ সদস্য বিশিষ্ট আর্জেন্টিনা ফ্যান ক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন করেছেন।

ক্লাবটির নবনির্বাচিত সভাপতি সামিদুল ইসলাম বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব একটি বৃহৎ ফ্যান ক্লাব। আমরা মনে প্রাণে আর্জেন্টিনা ফুটবল দলকে ভালোবাসি। আমরা সবাই মিলে ক্যাম্পাসে ক্লাবের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবো৷দায়িত্বপ্রাপ্ত সবার প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা।

আরও পড়ুন : বাংলাদেশি যুবক নেইমারের ‘বন্ধু’

সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিয়াদ বলেন,'হৃদয়ে বাংলাদেশ সমর্থনে আর্জেন্টিনা'আমরা এই কমিটির মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ফ্যান ক্লাবকে আরও সমৃদ্ধ করতে চাই।

প্রিয় মেসি“স্বপ্ন পূরণের পথে কখনও হাল ছেড়ো না। যখন পূরণের জন্য তোমার সুনির্দিষ্ট স্বপ্ন আছে তখন কোন কিছুই তোমাকে আটকাতে পারবে না। কাতার বিশ্বকাপ ২০২২ মেসির আর্জেন্টিনার হাতেই উঠবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা