সারাদেশ

লটারীর টিকিট বিক্রির দায়ে ৭ জনের  কারাদণ্ড

রাকিব হাসনাত, পাবনা: পাবনার ঈশ্বরদীতে তাঁতবস্ত্র ও কুটির শিল্পমেলায় গত কয়েকদিন ধরে চলে আসছিল অনুমোদনহীন লটারীর রমরমা ব্যবসা। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই চলছিল অবৈধ লটারীর ব্যবসা।

আরও পড়ুন: ঐন্দ্রিলার অবস্থা আশঙ্কাজনক

লটারীতে মোটরসাইকেল, প্রাইভেট কার, ফ্রিজসহ লোভনীয় পুরস্কার পাওয়ার লোভে প্রতিদিন টিকিট কিনে প্রতারিত হয়েছে সাধারণ মানুষ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জেলার প্রতিটি উপজেলায় মাইকিং করে চলেছে লটারীর টিকিট বিক্রি।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে চাটমোহরে ওই মেলার লটারীর টিকিট বিক্রির সময় সাতজন টিকিট বিক্রেতাকে আটকের পর তাদের ১ মাসের কারাদণ্ড দেন এবং লটারীর মালামাল জব্দ করেন ভ্রাম্যমান আদালত। আর অপরদিকে, বিকেলে ভেঙে দেয়া হয়েছে মেলা।

আরও পড়ুন: বাংলাদেশি যুবক নেইমারের ‘বন্ধু’

জানা গেছে, চাটমোহর পৌর সদরের শাহী মসজিদ মোড়ে এলাকাবাসী প্রথমে লটারী বিক্রেতাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। খবর পেয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকতা জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন, জয়পুরহাটের পন্ডিতপুর গ্রামের সাজু হোসেন, ভাদশা গ্রামের মেশকাত আলী, নূর আলম ও আহাদ আলী, দেবরাইল গ্রামের মতিবুল ইসলাম, কান্দি গ্রামের নাহিদ হোসেন ও বুলপাড়া গ্রামের মিঠু হোসেন। আটকের সময় তাদের কাছ থেকে নয়টি মাইক সেট, নয়টি ড্রাম, কয়েক হাজার অবিক্রিত টিকিট ও লটারীর অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়। পরে সাজাপ্রাপ্তদের থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: ইভিএমে কোনো ভোট হবে না

উল্লেখ্য, প্রাইভেট কার, মোটরসাইকেল, ষাঁড়, সিএনজি, নগদ টাকাসহ বিভিন্ন লোভনীয় পুরষ্কার দেবার কথা বলে চাটমোহর, সুজানগর আটঘরিয়া, আতাইকুলা, ঈশ্বরদী, লালপুর, পাবনা সদরসহ আশ পাশের কয়েকটি উপজেলায় লটারীর টিকিট বিক্রি করে সংশ্লিষ্টরা প্রতিদিন হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।

টিকিট বিক্রেতা সাজু হোসেন জানান, শনিবার কেবলমাত্র চাটমোহরে ৪০টি অটোবাইকযোগে বিভিন্ন ইউনিয়নে টিকিট বিক্রি চলছিল।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি

এ বিষয়ে মেলায় লটারী চালানোর দায়িত্বে থাকা কোরাইশী বলেন, প্রশাসনের অনুমতি নিয়েই আর সব জায়গা ম্যানেজ করেই লটারী বিক্রি করা হয়েছে।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, তাঁতবস্ত্র ও কুটির শিল্পমেলার অনুমতি ছিল ১৮ নভেম্বর পর্যন্ত। শনিবার বিকেলে মেলা প্রাঙ্গণ ভেঙে দেয়া হয়েছে। লটারী অনুমতি ছিল না। তাহলে গত এক সপ্তাহ ধরে লটারীর নামে জুয়া খেলা চললো কিভাবে প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

এ বিষয়ে কথা বলার জন্য ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েসের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা