গাইবান্ধা জেলা পরিষদ : শপথ নিলেন মনিরুজ্জামান ফুল মিয়া
সারাদেশ
গাইবান্ধা জেলা পরিষদ

শপথ নিলেন মনিরুজ্জামান ফুল মিয়া

আশরাফুজ্জামান সরকার,গাইবান্ধা : গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে ৪ নং পলাশবাড়ী ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শপথ গ্রহন সম্পন্ন করেছেন।

আরও পড়ুন : বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সোমবার (১৪ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫৯টি জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ একযোগে শপথ গ্রহন করেন।

প্রথমে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

এরপর সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগনের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম এমপি।

আরও পড়ুন : যুবদলের সাবেক সভাপতি হাজতে

ফুল মিয়া তার প্রত্যয় ব্যক্ত করে বলেন সত্যের পথে কোন কুচক্রই বাঁধা সৃষ্টি করতে পারে না ৷ আমি সত্য ও ন্যায়ের পথেই চলছি ৷ যত মেঘ জমুক আর যত বাঁধাই আসুক সাময়িক একটু সমস্যা হলেও আঁধার কেটে যাবেই ইনশাআল্লাহ ৷

শপথ গ্রহনের আনুষ্ঠানিকতা শেষে গাইবান্ধা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি জননেতা আবু বক্কর সিদ্দিকের সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন জেলা পরিষদের সকল সদস্যবৃন্দ।

প্রসঙ্গত, গত ১৭অক্টোবর সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচনে ৪ নং পলাশবাড়ী ওয়ার্ডের সদস্য পদে পরাজিত প্রার্থী তহিদুল আমিন মন্ডল সুমন বিভিন্নভাবে আইনী জটিলতা সৃষ্টি করে নবনির্বাচিত সদস্য মনিরুজ্জামান ফুল মিয়ার নামে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনায় গেজেট ও শপথ গ্রহনে নানারকম কুচক্রী প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে।

আরও পড়ুন : পঞ্চগড়ে পিস্তল-গুলিসহ আটক ২

সকল প্রতিবন্ধকতা ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার নব নির্বাচিত সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া শপথ গ্রহন করেন।

এসময় বিভিন্ন দপ্তরের মাননীয় মন্ত্রী ছাড়াও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা