পুলিশ-বিএনপি সংঘর্ষ : মুন্সীগঞ্জে যুবদলের সাবেক সভাপতি হাজতে
সারাদেশ
পুলিশ-বিএনপি সংঘর্ষ

যুবদলের সাবেক সভাপতি হাজতে

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করা জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন : পঞ্চগড়ে পিস্তল-গুলিসহ আটক ২

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে যুবদল নেতার ৫ দিনের রিমান্ড চেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-১ এ পাঠায় পুলিশ। আদালতের বিচারক মোসাম্মৎ রহিমা আক্তার রিমান্ড শুনানী না করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।

এর আগে রোববার দিনগত রাতে শহরের খালইষ্ট এলাকার ব্যবসা প্রতিষ্ঠান সবুজ ছায়া রেস্টুরেন্ট থেকে যুবদল নেতাকে গ্রেফতার করে পুলিশ।

সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জেলা যুবদলের সাবেক সভাপতির গ্রেফতার ও জেল হাজতে প্রেরনের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : স্মৃতি রক্ষার্থে ম্যুরাল স্থাপনের দাবি

তিনি জানান, গেলো ২১ সেপ্টেম্বর শহরের উপকন্ঠ মুক্তারপুর পুরাতন ফেরীঘাটে পুলিশের উপর হামলা, অস্ত্র লুটের চেষ্টা ও সরকারি কাজে বাঁধা দেওয়ার ঘটনায় সদর থানায় এসআই মাঈনউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ মামলায় জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনকে প্রধান আসামী করে দলের ৩১৩ জন নেতাকর্মীরা নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১ হাজার ২০০ জনকে আসামী করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা