প্রতীকী ছবি
সারাদেশ

রংপুরে ২ জনের মৃত্যুদণ্ড

সান নিউজ ডেস্ক: রংপুরে আইনজীবী হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন: নতুন সময়সূচিতে চলবে অফিস

সোমবার (১৪ নভেম্বর) রংপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১-এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, রংপুর মহানগরীর তাজহাট এলাকার ধর্মদাস বারোআউলিয়া গ্রামের জাফর ড্রাইভারের ছেলে রতন মিয়া (৩২) ও খোর্দ্দ তামপাট আদর্শপাড়া এলাকার মনির মিস্ত্রির ছেলে সাইফুল ইসলাম (২৬)।

আরও পড়ুন: শিক্ষকদের ১০ম গ্রেড দিতে হাইকোর্টের রুল

এ মামলায় মোর্শেদা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করেছেন আদালত।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২০ সালে মহামারি পরিস্থিতিতে ধর্মদাস বারোআউলিয়া এলাকার বাড়িতে আসাদুল একাই থাকতেন। তার ছোট মেয়ে বগুড়া আজিজুল হক কলেজের শিক্ষার্থী আরফিন নাহার অংকনকে নিয়ে স্ত্রী নিজ গ্রামের বাড়ি মিঠাপুকুর উপজেলার বালুয়া ছড়ান এলাকায় অবস্থান করছিলেন।

আরও পড়ুন: ফরিদপুরে ৫ জনের যাবজ্জীবন

ওই বছরের ৫ জুন শুক্রবার দুপুরে ধর্মদাস বারোআউলিয়া এলাকার বাড়িতে চুরি করতে গিয়ে আসাদুলের হাতে ধরা পড়েন আসামি রতন মিয়া। এ সময় তার এক সহযোগী পালিয়ে যান।

এ সময় আসাদুলের গলায় এবং পেটে ছুরিকাঘাত করে দেয়াল টপকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রতনকে আটক ও মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাজহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই আইনজীবীর লাশ উদ্ধার করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা