বোয়ালমারীতে নসিমন উল্টে নিহত ১
সারাদেশ

বোয়ালমারীতে নসিমন উল্টে নিহত ১

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীর রূপাপাতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

আরও পড়ুন : কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণ

নিহতের নাম নজর আলী বিশ্বাস (৩২)। তিনি বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের রামনগর গ্রামের রহমান বিশ্বাসের ছেলে।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ৯টার দিকে সহস্রাইল-কালিনগর সড়কের তেঁতুলিয়া বাজার সংলগ্ন থ্রি-হুইলার নসিমন উল্টে এ দুর্ঘটনা ঘটে।

থানা সূত্রে, সহস্রাইল থেকে রূপাপাত কালিনগর বাজারে যাওয়ার সময় নসিমন উল্টে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন নজর আলী। এ ঘটনায় লিয়ন ও তারিকুল বিশ্বাস নামে আরও দুজন আহত হন।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে ডিজিটাল মেলা অনুষ্ঠিত

আহতদেরকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ রহমান।

আরও পড়ুন : ভালুকায় বাসচাপায় নিহত ১

এ ব্যাপারে থানা অফিসার ইন চার্জ মুহম্মদ আব্দুল ওহাব বলেন, নসিমনটি দ্রুতগতিতে যাচ্ছিল। এমন সময় বিপরীত দিক থেকে অপর একটি গাড়ি নসিমনের সামনে চলে আসলে নসিমনের চালক জায়গায় ব্রেক করলে নসিমনটি উলটে যায়। এতে নসিমনের নিচে চাপা পড়ে নজর আলি ঘটনাস্থলেই মারা যান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা