সারাদেশ

মাদারীপুরে ইজিবাইক চালক নিহত

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের ডাসারে সড়ক দুর্ঘটনায় মোঃ ইব্রাহীম মুন্সী (৩০) নামের একজন ইজিবাইক চালক নিহত হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার পান্তাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম মুন্সী সদর উপজেলার ঘটকচর এলাকার আদমপুর গ্রামের আলী আকবার মন্সীর ছেলে।

আরও পড়ুন: অর্থ লুটপাটকারীদের ‘শ্যুট ডাউন’ করা উচিত

এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, নিহত ওই চালক তার ইজিবাইক নিয়ে কর্ণপাড়া থেকে ভাঙ্গা ব্রিজের উদ্দেশ্যে রওনা দেয়। তিনি ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া নামকস্থানে পৌছলে পেছন দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে করে ঘটনাস্থলে ইজিবাইক চালক মারা যায়। খবর পেয়ে ডাসার থানার ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক মোঃ ইব্রাহীম মুন্সী মারা গেছে। আমি খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। ঘাতক বাস‌টি আটক করা যায়‌নি। প‌রে মৃত‌দেহ প‌রিবার‌কে বু‌ঝি‌য়ে দেয়া হ‌য়ে‌ছে। মামলা কর‌লে ব‌্যবস্থা নেয়া হ‌বে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা