সারাদেশ

ধর্ষণ মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড

সান নিউজ ডেস্ক: খুলনার সোনাডাঙ্গা বিহারী ক‌লোনি এলাকার আলো‌চিত শিশু (১৪) ধর্ষণ মামল‌ায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়ে‌ছেন আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন আদাল‌তের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী ফ‌রিদ আহ‌মেদ।

আরও পড়ুন: কিশোরী প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আ. ছালাম খান এ রায় ঘোষণা ক‌রেন। একইস‌ঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জ‌রিমানা করা হয়েছে। এছাড়া চার শিশুকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

মৃত‌্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মোর‌শেদুল ইসলাম শান্ত ওর‌ফে শান্ত বিশ্বাস (পলাতক), শেখ শাহাদাত হো‌সেন (পলাতক), রা‌ব্বি হাসান পরশ, মাহামুদ হাসান আকাশ, কজী আ‌রিফুল ইসলাম প্রীতম (পলাতক) ও মিম হো‌সেন। এছাড়া অপ্রাপ্তবয়স্ক আসামি নুরুনবী আহমেদ, মইন হোসেন হৃদয়, মো. সৌরভ শেখ ও জিহাদুল কবীর জিহাদকে আট বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে পর্ণগ্রাফী আইনে নুরুনবী আহম্মেদকে আরও ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চিন্তিত নই, গ্যাস দিতে চেয়েছে চীন

মামলার এজাহা‌র সূ‌ত্রে জানা গেছে, ঘটনার দুদিন আ‌গে আসা‌মি মোরশেদুল ইসলাম শান্তর সাথে ভুক্তভোগীর প‌রিচয় হয়। ওই সূত্র ধরে আসা‌মি শান্ত ২০১৯ সা‌লের ২৯ জুন বি‌কেল সাড়ে ৪টার দিকে মোবাইল ফোনের মাধ‌্যমে ভুক্তভোগীকে ডেকে নেন। ওই স্কুলছাত্রীর বাড়ি নগরীর ডালমিল মোড়ের বি কে রায় রোডে। শান্ত বিশ্বাস তাকে নগরীর বিহারী কলোনি মোড়ের নুরুনবী আহমেদের ভাড়া বাসার নিচতলায় নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ সময় ভি‌ডিও‌ ধারণ ক‌রা হয়। পরে ভুক্তভোগীকে ধারণকৃত ওই ভি‌ডি‌ও দিয়ে ভয় দেখিয়ে অন‌্যান‌্যরা পালাক্রমে ধর্ষণ করে।

ধর্ষণের পর আসা‌মিরা ভুক্তভোগীকে প্রাণনাশের হুম‌কি দিয়ে সন্ধ‌্যার দিকে ছেড়ে দেয়। পরে ঘটনা‌টি ভুক্তভোগী বড় বোনকে খুলে বললে তা‌কে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে ভ‌র্তি করা হয়। ঘটনার পরেরদিন বড় বোন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় ৯ জন আসা‌মির নাম উ‌ল্লেখ মামলা দায়ের করেন। একই বছরের ১৩ নভেম্বর ১০ জন আসা‌মির নাম উল্লেখ করে মামলার তদন্ত কর্মকর্তা সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক আদালতে অ‌ভিযোগপত্র দা‌খিল করেন। মামলা চলাকালীন ৩০ জ‌নের ম‌ধ্যে ১৩ জন আদাল‌তে সাক্ষ‌্য প্রদান ক‌রেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা