সারাদেশ

শেষ রক্ষা হলো না সলিমুল্লাহর

সান নিউজ ডেস্ক: কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার সলিমুল্লাহর (৫০) বিরুদ্ধে ২২ বছর আগে অস্ত্র পাচারের অভিযোগে মামলা হয়। এরপর থেকে গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। র‌্যাব-১৫ এর একটি দল তাকে গ্রেফতার করেছেন।

আরও পড়ুন: পাবনায় ছাত্রদল নেতাসহ নিহত ২

শনিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী। এর আগে শুক্রবার (৪ নভেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-১৫ এর একটি দল।

গ্রেফতার সলিমুল্লাহ কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার আব্দুল মজিদের ছেলে।

আরও পড়ুন: খুনিদের যুদ্ধে পাঠাচ্ছেন ‍পুতিন!

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী জানান, ১৯৯৯ সালে অস্ত্র পাচারের অভিযোগে সলিমুল্লাহর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয় কক্সবাজার সদর থানায়। সেই মামলায় গ্রেফতার এড়াতে গেল ২২ বছর ভিন্ন ভিন্ন পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন তিনি। শুক্রবার মধ্যরাতে তাকে পিএমখালীর ছনখোলা এলাকা থেকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব তথ্য জানিয়েছে।

তিনি আরও বলেন, অস্ত্র পাচার ও মামলার সঙ্গে তিনি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা