সাংবাদিক পুত্রকে ছুরিকাঘাত, আটক ২
সারাদেশ

সাংবাদিক পুত্রকে ছুরিকাঘাত, আটক ২

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি কবিরুল ইসলাম কবিরের পুত্র হৃদয়কে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।এ ঘটনায় পুলিশ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন : রুহিয়া থানা ছাত্রলীগের কমিটি গঠন

গত শনিবার (২৯ অক্টোবর) রাতে হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজারের পার্শ্বে দামোল নামক জায়গায় তার উপর অতর্তকিভাবে হামলা করে কয়েকজন সন্ত্রাসী।

গুরুতর আহত অবস্থায় সংবাদিক পুত্র রেজওয়ানুল হক হৃদয়কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।সেখানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

গত বুধবার (২ নভেম্বর) রাতে এ ব্যাপারে ৮ জনকে আসামি করে হরিপুর থানায় মামলা দায়ের করেছেন আহত রেজওয়ানুল হক হৃদয়ের চাচা আব্দুর রশিদ সেন্টু।

আরও পড়ুন : গাইবান্ধায় রাত জেগে কবরস্থান পাহারা

জানা গেছে, হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিন পত্রিকার সাংবাদিক কবিরুল ইসলাম কবিরের বড় ছেলে রেজওয়ানুল হক হৃদয় চৌরঙ্গী বাজারে কীটনাশকের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হলদিবাড়ি গ্রামের সন্ত্রাসী নাজিম উদ্দীন, সৌরভসহ কয়েকজন সন্ত্রাসী তার বুকে ছুরিকাঘাত করে।

সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় ও তার পরিবার তাকে উদ্ধার করে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে সার্জারী বিভাগে ভর্তি রয়েছে।

আরও পড়ুন : ধান ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার

এ বিষয়ে সাংবাদিক কবিরুল ইসলাম বলেন, আমার ছেলেকে যারা ছুরিকাঘাত করেছে তাদের বিচার চাই। বর্তমানে আমার ছেলে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে।

হরিপুর থানার ওসি তাজুল ইসলাম বলেন,আমরা মামলা নিয়ে ২জন আসামিকে আটক করে আদালতে প্রেরণ করেছি। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত হয়েছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা