কিশোর গ্যাংয়ের হামলা আহত কলেজছাত্র হাসিব মাহমুদ দিপু। ছবি: সান নিউজ
সারাদেশ
কলেজছাত্রের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

মাদারীপুরে আদালত চত্বরেই জীবননাশের হুমকি!

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরে কলেজে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে হাসিব মাহমুদ দিপু নামে এক কলেজছাত্রের ওপর কিশোর গ্যাংয়ের হামলা ঘটনার ৭দিন পর মামলা রেকর্ড ও ৯ দিন পর আসামী রাহুল ঢালীসহ ছয়জনের সনদ দাখিল করা হলে শিশু বিবেচনায় জামিন মঞ্জুর করেছে আদালত।

আরও পড়ুন: ইমরান খান গুলিবিদ্ধ, নিহত ২

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সংশ্লিস্ট আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম জামিন মঞ্জুর করেন। জামিন পেয়েই আদালত চত্বরেই জীবননাশের হুমকি দিয়েছে বলে বাদীর অভিযোগ। এতে বাদী ও তার পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে। শিক্ষার্থী হাসিব মাহমুদ দিপু শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে ও সরকারি বরহামগঞ্জ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং একজন শিশু সাহিত্যিক।

অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর শিবচর উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজের পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল শিক্ষার্থী হাসিব মাহমুদ দিপু। এ সময় তিন থেকে ৪টি মোটরসাইকেলে আসা কয়েকজন কিশোর দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে উচ্চশব্দে হর্ণ দিচ্ছিল।

আরও পড়ুন: বাড়াবাড়ি করলে খালেদাকে জেলে পাঠাবো

এর প্রতিবাদ করায় দিপুর ওপর ক্ষিপ্ত হয় মোটরসাইকেল চালক রাহুল, ফাহাদ, হামজা ও আব্দুলাসহ তার বন্ধুরা। পরে শিবচর-পাঁচ্চর সড়কের দাদাভাই উপশহরের সামনে দিপুর মোটরসাইকেল গতিরোধ করে রাহুল ও দলের সদস্যরা। দিপুকে মোটরসাইকেল থেকে নামিয়ে টেনে হিচড়ে নিয়ে যায় উপশহরের নির্জন স্থানে নিয়ে লোহার রড দিয়ে তাকে পিটিয়ে আহত জখম করে। এ সময় দিপুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরে দিপুর বন্ধু মেহেদি হাসানের সহযোগিতায় চিকিৎসা দেয়া হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় ওইদিন রাহুল ও তার গ্যাংয়ের সদস্যদের নামে শিবচর থানায় অভিযোগ দিলেও অজ্ঞাত কারণে সাতদিন পরে মঙ্গলবার রাতে মামলা নেয় পুলিশ।

আরও পড়ুন: নন-ক্যাডার প্রার্থীদের অভিনব প্রতিবাদ

নির্যাতিত কলেজ শিক্ষার্থী হাসিব মাহমুদ দিপু বলে, ‘থানায় অভিযোগ দিলে আমার অভিযোগ গ্রহণ না করে পুলিশ নিজেদের ইচ্ছে মতো লিখিত অভিযোগ তৈরি করে আমার স্বাক্ষর নিয়েছে। মঙ্গলবার আমি বিচার চেয়ে পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। ওই দিন রাতে মামলা রেকর্ড করে শিবচর থানা পুলিশ। আজ (বৃহস্পতিবার) জামিন পেয়েই আদালত চত্বরে আমাকে জীবননাশের হুমকি দিয়েছে আসামীরা। এতে আমরা আতঙ্কে আছি।

নির্যাতিত কলেজ শিক্ষার্থী হাসিব মাহমুদ দিপুর বাবা আবুল হোসেন মৃধা বলেন, ‘কলেজে যাতায়াতের সময় নিরাপত্তা না থাকলে ছেলের পড়ালেখা বন্ধ হয়ে যাবে। এর সুষ্ঠু বিচার চাই। আজ (বৃহস্পতিবার) জামিন পেয়েই আদালত চত্বরে আমার ছেলেকে জীবননাশের হুমকি দিয়েছে। এতে আমরা আতঙ্কে আছি।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় ৫ জনের যাবজ্জীবন

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, কলেজছাত্রের ওপর হামলার ঘটনায় থানায় তিনজনের নামসহ অজ্ঞাত ১০-১২ জনের নামে মামলা হয়েছে। আসামীদের ধরতে অভিযান চলছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা