ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক
সারাদেশ

ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

আমিরুল হক, নীলফামারী : আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ১৪টি টিকিটসহ মজিবুল হক (৪০) নামে একজনকে আটক করেছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে পুলিশ।

আরও পড়ুন : ডিবি পরিচয়ে অপহরণ চেষ্টা, আটক ৪

বুধবার (২ নভেম্বর) রাতে চিলাহাটি রেলস্টেশন এলাকা থেকে কালোবাজারির টিকিট বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। সে ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের দিগন্তপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

জিআরপি থানা সূত্রে জানা যায়, আটক মজিবুল হক আন্তনগর ট্রেনের টিকিট কালোবাজারির মূলহোতা। সে দীর্ঘদিন থেকে ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে।

আরও পড়ুন : জয়পুরহাটে সাংবাদিক হত্যার চেষ্টা

সে মূলত নিজে এবং লোকমাধ্যমে স্টেশনের টিকিট কাউন্টার থেকে সকল আন্তনগর ট্রেনের টিকিট আগাম সংগ্রহ করে প্রকৃত মূল্যের ২-৩ গুণ বেশি দামে বিক্রি করতো।

এ ঘটনায় স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ২৫ (১) ধারায় একটি মামলা হয়েছে। সৈয়দপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু আহম্মেদ বাদী হয়ে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতা মজিবুল হকের বিরুদ্ধে ওই মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন : আর্তমানবতার সেবায় আকরাম হোসেন বাদশা

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল আজম জানান, আটক মজিবুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে বৃহস্পতিবার (২ নভেম্বর) আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা