জয়পুরহাটে সাংবাদিককে হত্যার চেষ্টা
সারাদেশ

জয়পুরহাটে সাংবাদিক হত্যার চেষ্টা

জয়পুরহাট প্রতিনিধি : পারিবারিক জের ধরে চলে আসা সংকট নিরসনে দু পক্ষের উঠোন বৈঠকে দৈনিক দেশের কণ্ঠের সাংবাদিক আহসান হাবিবকে হত্যার লক্ষ্যে দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিত আক্রমণ চালায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সাত নম্বর কুসুম্বা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল বারিক দুলাল।

আরও পড়ুন : আর্তমানবতার সেবায় আকরাম হোসেন বাদশা

বুধবার (২ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

আহসান হাবিব জানান, দু পক্ষের পারিবারিক কোন্দলকে কেন্দ্র করে বাকযুদ্ধের মাধ্যমে এক উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়। সেখানে বিবাদ মিমাংসার জন্য গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিক আহসান হাবিবকে ডাকা হয়।

তখন রাত আনুমানিক ৯ টা। আলোচনার শেষ পর্যায়ে বৈঠক স্থানের মালিক সাইফুল ইসলাম সাবেক মেম্বার আব্দুল বারিক দুলাল ও তার সহপাঠীদের কৌশলে বাড়িতে ঢুকান। ততক্ষণে কিছু লোকজন বৈঠক থেকে উঠে যান।

আরও পড়ুন : সেনা সদস্যের বাড়িতে প্রেমিকার অনশন

সে সুযোগে বাড়ির দুদিকের দরজা তালাবদ্ধ করে সাংবাদিক আহসান হাবিব ও জোবায়ের হোসেনের উপরে এলোপাথাড়ি কিল-ঘুসি ও লাঠি চার্জ করা হয়।

আব্দুল বারিক দুলালের নেতৃত্বে এতে জড়িত ছিলেন বাড়ির মালিক সাইফুল ইসলাম, তার ছেলে ওমর ফারুক, স্ত্রী কমলা, মেয়ে শাপলা, দারাজ মন্ডল, মাহিন, আব্দুল খালেক সহ ১৫-২০ জন। অবশেষে গ্রামবাসী বুঝতে পেরে তাদের উদ্ধার করে।

গ্রামের বাসিন্দা মাজেদ জানান, আমিও বৈঠকে উপস্থিত ছিলাম। আলোচনার শেষ পর্যায়ে কিছু লোক চলে যায়। হঠাত সাবেক মেম্বার বাড়িতে ঢোকে। তারপরই কিছু বুঝে ওঠার আগেই বাড়ির দরজা বন্ধ করা হয়।

আরও পড়ুন : ঘর দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ

আলোচনা চলাকালিন সময়ে সুজাউলের মেয়ে শাপলা জোবায়েরের গালে আচমকা পেছেন থেকে থাপ্পর মারতে শুরু করে।

আহসান হাবিব এটার প্রতিবাদ করার চেষ্টা করাতে চতুর্দিক থেকে সাংবাদিক আহসান হাবিব ও জোবায়েরের উপরে আক্রমণ শুরু হয়। তাদের চিল্লাচিল্লিতে গ্রামবাসী এসে তাদের উদ্ধার করেন।

ফেরদাউস হোসাইন জানান, আমিও বৈঠকে ছিলাম। ব্যক্তিগত কিছু কাজ থাকায় এক পর্যায়ে বাড়ি ফিরি। কিন্তু কিছুক্ষণ পর চিল্লাচিল্লির আওয়াজ কানে আসে। গিয়ে দেখি সেখানে অনেক মানুষ। ভেতর থেকে দরজা বন্ধ। ভেতরে মারপিটের আওয়াজ শোনা যাচ্ছে। এ অবস্থায় আমরা তাদের উদ্ধার করি।

আরও পড়ুন : শ্যালিকার শ্লীলতাহানির অভিযোগে দুলাভাই কারাগারে

এ বিষয়ে ইউপি সদস্য ফরিদুল ইসলাম মুঠোফোনে বলেন, সাংবাদিক হত্যা চেষ্টা একটা জঘন্য অপরাধ। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই শালিসি বৈঠকে আমারও থাকার কথা ছিলো। কিন্তু জরুরি কাজে ঢাকায় থাকায় তা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, সাবেক মেম্বার একজন সন্ত্রাসী। নারী কেলেংকারি, হাইজ্যাক, মাদক, জুয়া ও চোরাকারবারি সহ বিভিন্ন মামলার সে আসামি। গ্রামের পরিবেশকে সে নানাভাবে নষ্ট করেছে। তার শাস্তি হওয়া উচিত।

এ বিষয়ে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা