আর্তমানবতার সেবায় আকরাম হোসেন বাদশা
সারাদেশ

আর্তমানবতার সেবায় আকরাম হোসেন বাদশা

তানভীর আহমেদ, গাজীপুর : মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহনুভুতি কি মানুষ পেতে পারে না ? শিল্পী- ভূপেন হাজারিকার সেই কালজয়ী গানই যেন বর্তমানে শ্রীপুরের সোনাকর গ্রামে সর্বত্র বাঁজছে। আর এবারের শিল্পী মানবতার গায়ক জনাব আকরাম হোসেন বাদশা।

আরও পড়ুন : ঘর দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ

সম্প্রতি গাজীপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে সন্ধান মেলে বিরল এক রোগীর। অন্যান্য রোগীদের মতন দেখতে এই রোগী হলেও পার্থক্য হলো রোগীর বয়স মাত্র ১ বছর তিন মাস!

জেলার শ্রীপুর উপজেলার সোহাগ মন্ডল ও নাসরীন সুলতানা দম্পত্তির হাসি খুশি পরিবারে প্রথম কন্যা সন্তানের পরে আনন্দ আরও দ্বিগুণ করে ২০২১ সালে জন্মগ্রহন করে প্রথম পুত্র সন্তান আব্দুল্লাহ। তবে আব্দুল্লাহর জন্মে পুরো পরিবার আনন্দিত হলেও বিরল রোগে আক্রান্ত শিশু আব্দুল্লাহর বসবাস বেদনার সাথে!

আরও পড়ুন : সেনা সদস্যের বাড়িতে প্রেমিকার অনশন

অন্যদিকে আব্দুল্লাহর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় পরিবারের একমাত্র উপার্জনকারী সৌদি প্রবাসী সোহাগ মন্ডল ও গৃহিনী নাসরীন সুলতানার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। একদিকে পরিবারের সব খরচ আর অন্যদিকে অসুস্থ তবে বহু কাঙ্খিত সাত রাজার ধন একমাত্র পুত্র সন্তান আব্দুল্লাহ।

টানাপোড়েন এমন হৃদয়বিদারক মূহুর্তে উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হন মানবতার ফেরিওয়ালা খ্যাত গাজীপুর-০৩ আসনের সাংসদ জনাব মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের বড় ভাই আকরাম হোসেন বাদশা।

আরও পড়ুন : শ্যালিকার শ্লীলতাহানির অভিযোগে দুলাভাই কারাগারে

জানা যায়, আব্দুল্লাহর চিকিৎসা মাসিক খরচ প্রায় ত্রিশ হাজার টাকা। যার পুরো দায়িত্ব গ্রহন করে স্বস্তি দিলেন পুরো পরিবারকে। পাশাপাশি আকস্মিক সফরে আর্থিক সহযোগিতা করে নিশ্চিত করেছেন পরিবারটির নিরবিচ্ছিন্ন হাসি।

এবিষয়ে জনাব আকরাম হোসেন বাদশা বলেন,”আল্লাহ সবচেয়ে ভালো জানেন আসলে ছেলেটির কি হয়েছে( অসুস্থতা )? আমরা সবাই ছেলেটির জন্য দোয়া করবো। যাতে আল্লাহ তাকে সুস্থ্য করে দেন। এবং আমি সর্বাত্মক সহযোগিতা করার চেস্টা করবো ইনশাল্লাহ। বাকীটা আল্লাহর হাতে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা