সারাদেশ

শ্যালিকার শ্লীলতাহানির অভিযোগে দুলাভাই কারাগারে

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় শ্যালিকার শ্লীলতাহানির অভিযোগে দুলাভাইকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

বুধবার দুপুর ৩টার দিকে শহরের বাঙ্গালীপুর নিজপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ওই ব্যক্তির নাম হেলাল উদ্দিন (৭০)। তিনি সৈয়দপুর সক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সাবেক শিক্ষক।

মামলা সূত্রে জানা যায়, ওই শিক্ষক শ্বশুরবাড়িতে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শ্যালিকাকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান। বাধা দিলে তাঁর গলা, মুখে ও ঘাড়ে আঁচড়ে দেন। ধস্তাধস্তির এক পর্যায়ে মেয়েটি আত্মরক্ষার্থে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এসে হাতে নাতে আটক করেন ওই শিক্ষককে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে আসে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে শ্লীলতাহানি মামলায় গ্রেফতার দেখিয়ে বিকালে নীলফামারী জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা