সন্ত্রাসী আব্বুইয়া
সারাদেশ

টেকনাফে দাপিয়ে বেড়াচ্ছে সন্ত্রাসী আব্বুইয়া

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে কামরুল ইসলাম ওরফে আব্বুইয়া (২৪) নামে এক মাদক কারবারি ও সন্ত্রাসীর উৎপীড়নে অতিষ্ট হয়ে উঠেছে পুরো গ্রামবাসী।

আরও পড়ুন: সরকার অস্বস্তিতে নেই

আব্বুইয়া উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী মহেষখালীয়া পাড়ার মমতাজ মিয়ার ছেলে। তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে এসএসসি পরীক্ষার্থী তাসফিয়ার শিক্ষা জীবন। তাসফিয়া খারাংখালী মহেষখালীয় পাড়ার শাহ আলমের মেয়ে।

জানা গেছে, স্কুল শিক্ষার্থী তাসফিয়াকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল আব্বুইয়া। এতে সাড়া না পেয়ে গত ২৭ অক্টোবর তাকে স্কুল থেকে নির্বাচনী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ তাসফিয়াকে উদ্ধার করে এবং ব্যবহৃত গাড়িটি জব্দ করে। এ ব্যাপারে তাসফিয়ার বাবা শাহ আলম বাদী হয়ে ওই রাতেই টেকনাফ মডেল থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহার পেয়ে পুলিশ মামলা রুজু করেন।

আরও পড়ুন: সৌদি আরবে ইরানের হামলার আশঙ্কা

মেয়ে অপহরণের ঘটনায় থানায় মামলা করায় প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে মেয়ের বাবা ও পরিবারের সদস্যদের। প্রতিদিন মেয়ের বাবাকে হুমকি দমকিসহ অস্ত্র প্রদর্শন করে আসছে সন্ত্রাসী আব্বুইয়া। গতকাল মঙ্গলবার রাতেও মামলার বাদী মেয়ের বাবা শাহ আলমের একটি বাগানের প্রায় দুই শতাধিক গাছ কেটে ফেলেছে আব্বুইয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী। চারটি মামলার পলাতক আসামী হয়েও এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এই মাদক কারবারি।

ভুক্তভোগী শাহ আলম জানান, গত ২৭ অক্টোবর আমার মেয়ে নয়াবাজার উচ্চ বিদ্যালয় থেকে নির্বাচনী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে কামরুল ইসলাম আব্বুইয়ার নেতৃত্বে একদল বখাটে আমার মেয়ে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায়। পরে মেয়ের সহপাঠী ও রিক্সা চালকের মাধ্যমে খবর পেয়ে সরকারী জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিলে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জায়েদ হাসানের নেতৃত্বে একদল পুলিশ মেয়েকে উদ্ধার করতে সক্ষম হয়।

এসময় আব্বুইয়া ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে টেকনাফ মডেল থানায় এ ব্যাপারে একটি এজাহার দাখিল করি। মামলার পর থেকে আব্বুইয়া দিনদুপুরে ও রাতে এসে প্রতিদিন আমার বাড়িতে হামলা করে এবং আমাকে ও আমার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেয়। সে নিজেকে বিভিন্ন বাহিনীর সোর্স পরিচয় দিয়ে থাকে।

তিনি আরো জানান, আব্বুইয়া একজন মাদক কারবারি ও সন্ত্রাসী। সে এলাকায় প্রতিনিয়য়ত অস্ত্র নিয়ে ঘুরাফেরা করে। এলাকার সবাই তার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাকে ভয় পায়। গতরাতেও (মঙ্গলবার) আমার একটি বাগানে গিয়ে আব্বুইয়ার নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী বাগানের দুই শতাধিক কেটে ফেলে এবং পরে পিস্তল, দা , কিরিচ আমার ঘরে এসে আমাকে হুমকি দিয়ে যায়। এ অবস্থায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

আরও পড়ুন: এলপিজির দাম বাড়লো

এ ব্যাপারে আমি আরো একটি অভিযোগ আজ (বুধবার) টেকনাফ থানায় দিয়েছি। এখন আমি আমার মেয়ে ও পরিবারের সদস্যদের নিরাপত্তার স্বার্থে দ্রুত তাকে আইনের আওতায় আনতে র‌্যাব ও পুলিশের সাহায্য কামনা করছি।

টেকনাফ হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জায়েদ হাসান জানান, মেয়ে অপহরণের ঘটনা সত্য। অভিযোগ পেয়ে আমিসহ পুলিশের একটি টীম মেয়েকে উদ্ধার করি। পরে মেয়ের বাবা শাহ আলম বাদী হয়ে থানায় মামলা করেছে। এছাড়া গত মঙ্গলবার দিবাগত রাতে ভুক্তভোগীর বাগানের গাছ ফেলার খবর পেয়ে তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে পৌঁছি। এসময় আব্বুইয়া ও তার সহযোগীরা পালিয়ে যায়।

এসএসসি পরীক্ষার্থী স্কুল ছাত্রী অপরহরণের মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুকনোজ্জামান জানান, আব্বুইয়া ও তার সহযোগীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে।

খারাংখালী এলাকার বাসিন্দারা জানান, এলাকায় কেউ আব্বুইয়ার বিরুদ্ধে কথা বলতে পারেনা। সে নিজেকে র‌্যাবের সোর্স পরিচয় দেয়। কোমরে সবসময় অস্ত্র বহন করে। যে তার বিরুদ্ধে কথা বলে তাকে নানা ধরনের হুমকি ধমকি দেয়। পুরো এলাকায় সে এখন ত্রাসের রাজত্ব কায়েম করছে। তার এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে পুরো গ্রামবাসী অতিষ্ট।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা