প্রতীকী ছবি
সারাদেশ

ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

সান নিউজ ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন: সরকার অস্বস্তিতে নেই

বুধবার (০২ নভেম্বর) দুপুরে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শরীফ উদ্দিন আহমেদ এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ফুলবাড়ী উপজেলার মীরপুর গ্রামের হানিফা হাজির ছেলে বুদু (৪০) ও একই এলাকার মোকলেছার রহমানের ছেলে সাগর (৩২)।

আরও পড়ুন: সাংবাদিক হত্যার বিচার হয় না

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ নভেম্বর ওই গৃহবধূ ফুলবাড়ী উপজেলার পশ্চিম মীরপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে রাগ করে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে একই গ্রামের বুদুর সঙ্গে দেখা হলে একটি ইজিবাইকের ব্যবস্থা করে দেওয়ার জন্য গৃহবধূ অনুরোধ করেন। পরে বুদু তাকে শর্টকাট রাস্তা দিয়ে ইজিবাইকে তুলে দেওয়ার কথা বলে সঙ্গে নিয়ে যান। এসময় তিনি মোবাইলফোনে তার গৃহকর্মী সাগরকেও ডেকে নেন। এভাবে একটি নির্জন জায়গায় নিয়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন তারা।

পরে গৃহবধূর চিৎকার স্থানীয়রা এগিয়ে আসলে দুই আসামি পালিয়ে যায়। এর পরদিন ২১ নভেম্বর গৃহবধূ বাদী হয়ে বুদু ও সাগরকে আসামি করে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলার পুলিশ দুই আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর আসামিরা প্রথমে ১৬১ ধারায় পুলিশের কাছে ও পরে ১৬৪ ধারায় বিচারকের কাছে জবানবন্দী দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারী আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য প্রমাণে তারা দোষী সাব্যস্ত হওয়ায় বিচারক আসামিদেরকে এ সাজা দেন।

আরও পড়ুন: এলপিজির দাম বাড়লো

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট তৈয়বা বেগম রায়ের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা মামলাটি খুব দ্রুত শেষ করতে সক্ষম হয়েছি। এ রায়ে আমরা খুশি। মামলাটি যত দ্রুত শেষ হয়েছে তত দ্রুত রায়ও কার্যকর হবে বলে আশা করছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা