মাদারীপুর আদালতে ডিজিটাল ড্যাশ বোর্ডের উদ্বোধন
সারাদেশ

মাদারীপুর আদালতে ডিজিটাল ড্যাশ বোর্ডের উদ্বোধন

শফিক স্বপন,মাদারীপুর : মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে মঙ্গলবার (১ নভেম্বর) সকালে ডিজিটাল ড্যাশ বোর্ড এর শুভ উদ্বোধন করেন মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন।

আরও পড়ুন : ভূমি সেবা পেতে বিশেষ ক্যাম্পেইন উদ্বোধন

ড্যাশ বোর্ড উদ্বোধনের ফলে বিচার প্রার্থীরা এখন তাদের মামলার সর্বশেষ অবস্থা যেমন, মামলার পরবর্তী তারিখ, সমন পর্যায়, সাক্ষী পর্যায়, রায়ে সাজা না খালাস সব ধরনের তথ্য পাওয়া যাবে একটি ড্যাশ বোর্ড থেকে।

এর ফলে বিচার প্রার্থীদের কোর্টে ঘুরে ঘুরে কজলিস্ট দেখে তথ্য নিতে হবে না। এক জায়গা থেকেই মামলার সর্বশেষ তথ্য পেতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ লায়লাতুল ফেরদৌস ও মো. ইউসুফ হোসেন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এর বিচারক মো. শরীফুল হক, যুগ্ম জেলা ও দায়রা জজ কোহিনুর আরজুমান, মো. আব্দুল্লাহ আল মাসুদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, মো. ফয়সাল আল মামুন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসাইন, অভিজিৎ চৌধুরী, মো. সাজিদ উল হাসান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এমদাদুল হত খান, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হাওলাদার, পাবলিক প্রসিকিউটর মো. সিদ্দিকুর রহমান সিংসহ বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন বলেন, মাদারীপুর চীফ ম্যাজিস্ট্রেট আদালতে ডিজিটাল ড্যাশ বোর্ড শুভ উদ্বোধন করায় জেলার বিচার প্রার্থী জনগণ এখন থেকে বিভিন্ন ধরনের হয়রানি থেকে মুক্তি পাবে।

বিচারপ্রার্থীদের মামলাটি এখন কোন অবস্থায় আছে তা জানতে পারবে ড্যাশ বোর্ড থেকে। এ ছাড়াও যুগোপোযোগী ই-জুশিসিয়ারী সার্ভিস চালু করার বিষয়ে আগামীতে আরও বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা