ফুটবলার রেহানা পারভিনের সাথে মতবিনিময় সভা
সারাদেশ

ফুটবলার রেহানা পারভিনের সাথে মতবিনিময় সভা

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলা পুলিশ ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের যৌথ উদ্যোগে কুড়িগ্রাম জেলায় কর্মরত নারী পুলিশ সদস্যদের জন্য মোটিভেশনাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ছাত্রদল নেতা গ্রেফতার

সোমবার (৩১ অক্টোবর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সন্ধ্যা ৭টায় পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম'র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় কুড়িগ্রামের কৃতী সন্তান বাংলাদেশের প্রথম নারী ফুটবলার ও নারী ফুটবল কোচ রেহানা পারভীন উপস্থিত থেকে কথা বলেন বাল্যবিবাহ, মাদক, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, প্রেমের কারনে অপহরন সহ সমসাময়িক নানাবিধ বিষয় নিয়ে।

নারী পুলিশ সদস্যরা আইনের আলোকে অধিকতর শক্তিশালী হয়ে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। তারা নৈবর্ক্তিক ও নিরাপদ কর্ম পরিবেশ নিয়ে কথা বলেন। কথা বলেন, সরকারের অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে পুলিশিং কার্যক্রমে আরও কিভাবে অধিকসংখ্যক নারীকে অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়েও।

আরও পড়ুন : পঞ্চগড়ে শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক কুড়িগ্রাম সকলের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে স্কুল কলেজ পর্যায়ে মেয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামুলক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও বিতর্ক কর্মশালার আয়োজন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, সহকারী পুলিশ সুপার ভূরুঙ্গামারী সার্কেল মোঃ মোর্শেদুল হাসান পিপিএম সহ ডিসবি'র অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : পাগল খুঁজে বেড়ান আ’লীগ নেতা আজাদুল

উক্ত মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলা পুলিশের সদর পর্যায়ে কর্মরত প্রায় ৪০ নারী সদস্য উপস্থিত ছিলেন। সমন্বিত ও অন্তর্ভুক্তিমুলক উন্নয়নমুখী পুলিশিং এর মাধ্যমে সর্বদাই কুড়িগ্রামের সম্মানিত নাগরিকদের পাশে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা