কক্সবাজারে কঠিন চীবর দানোৎসব শুরু
সারাদেশ

কক্সবাজারে কঠিন চীবর দানোৎসব শুরু

এম.এ আজিজ রাসেল : পর্যটন নগরী কক্সবাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপী দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব। শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে শহরের কেন্দ্রীয় মাহাসিংদোগ্রী বৌদ্ধ বিহারে প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গল জল ছিটানো, ধর্মীয় এবং জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে পবিত্র এই দানোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মীয় গুরুগণ। এরপর পাঠ করা হয় মঙ্গলসূত্র। রাত ৮টায় ধর্মদেশনার পর অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন : ঘর-জমি দখল, ৯৯৯ এ ফোন দিয়ে মুক্তি

শনিবার (২৯ অক্টোবর) সকাল ৭টায় দানোৎসবের সমাপনী দিনে বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর পূজনীয় ভিক্ষু—সংঘের পিন্ডচারণ (ছোঁয়েং সংগ্রহ), ভিক্ষু সংঘকে পিন্ডদান, পূর্ণার্থীদের আপ্যায়ন, বিকালে দানোত্তম কঠিন চীবর দানানুষ্ঠান, সদ্ধর্ম দেশনা ও উৎসর্গের মধ্য দিয়ে দুই দিনব্যাপী মহৎ এই আয়োজন শেষ হবে।

দ্বিতীয় বারের মতো কঠিন চীবর দানোৎসবের আয়োজন করে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। আয়োজককারী এ ছেন নু, খিন ছিন, সেরি, বুবু, নিবু, উ হ্লা য়িন, মায়েনু, মোসে, এ সান, খিন এ ওয়ান ও আবু জানান, বৌদ্ধ ভিক্ষুদের টানা তিন মাস বর্ষাবাসের পর প্রবারণা পূর্ণিমা পালনের মধ্য দিয়ে শুরু হয় মাসোব্যাপী কঠিন চীবরদান উৎসব। এসময় দায়ক—দায়িকারা বৌদ্ধ বিহারে ভিক্ষুদের উদ্দেশ্যে সংঘ দান, অষ্ট পরিস্কার, বুদ্ধ মূর্তি, কল্পতরু, হাজার প্রদীপসহ নানাবিধ দান করে। এছাড়া চন্দন ও ডাবের পানি দিয়ে বুদ্ধমূর্তিকে স্নান করানো হয়। এটি বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র অনুষ্ঠান।

আরও পড়ুন : কার্ডিয়াক অ্যারেস্ট সচেতনতায় ইসলামী ব্যাংক ও আইপিডিআই

বৌদ্ধ ধর্মীয় গুরুদের মতে, ভিক্ষুদের পরিধেয় চীবরের (কাপড়) অভাব মোচন এবং বৌদ্ধ নর—নারীদের মধ্যে দানের চেতনা বাড়ানোর জন্য ভগবান বুদ্ধ কঠিন চীবর দান প্রবর্তন করেন। এ দানের প্রভাবে ধন সম্পদ লাভ করা যায়। পর্যায়ক্রমে জেলার অর্ধশতাধিক বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব চলবে। এ উৎসবকে ঘিরে জেলার বৌদ্ধ পল্লীগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা