নোয়াখালী-লক্ষীপুর জেলা সীমান্তে নারীসহ ৪ জনকে কুপিয়ে জখম
সারাদেশ
নোয়াখালী-লক্ষীপুর জেলা সীমান্ত

নারীসহ ৪ জনকে কুপিয়ে জখম

নোয়াখালী জেলা প্রতিনিধি : নোয়াখালী-লক্ষীপুর জেলা সীমান্তের রামগতি উপজেলার চরগাজী ৮নম্বর ওয়ার্ডে রাজামিয়ার বাড়ীতে জায়গা-জমি নিয়ে বিরোধে গাছ কাটাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে এক নারী সহ ৪ জনকে গুরুত্বর আহত করেছে সন্ত্রাসীরা।

আরও পড়ুন : গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শুক্রবার (২৮ অক্টোবর) সকালের দিকে উপজেলার চরগাজী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূ জান্নাত বেগম অভিযোগ করে বলেন,শুক্রবার সকাল ৭টায় তিনি নিজ বাড়ীর আঙ্গিনায় গাছের ডাল কুড়াতে গেলে সন্ত্রাসী আব্দুলের নেতৃত্বে ৭-৮ জন ধারালো কিরিচ ও রামদা দিয়ে কুপিয়ে তাকে সহ তার স্বামী মনির, ভাই রিয়াজ ও ছেলে দিপুকে গুরুতর আহত করে।

আরও পড়ুন : পরীক্ষা স্থগিত: নোয়াখালীতে সড়ক অবরোধ-বিক্ষোভ

পরে এলাকাবাসী তাদের সাহায্যে এগিয়ে আসলে সন্ত্রাসীরা চলে যায়। আহতদের নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্ত আব্দুলের ফোনে কল করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য জানা যায়নি।

আরও পড়ুন : নোয়াখালীতে গাঁজাসহ গ্রেফতার ২

রামগতি থানার ভারপ্রাপ্ত (ওসি) মো.আলমগীর হোসেন জানান, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা