ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে নিহত ১
সারাদেশ

ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে নিহত ১

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে রিফাত শেখ (১৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মো. মিরাজ বরকতী (৩৫) নামের অপর একজন মারাত্মক আহত হয়েছেন।

আরও পড়ুন: আবারও বেড়েছে সবজির দাম

আহত মিরাজকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সম্পর্কে শালা-দুলাভাই। উভয়ের বাড়িই উপজেলার ময়না ইউনিয়নের গৌরিপুর গ্রামে। শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি বাজারে অবস্থিত মিরাজ বরকতীর দোকানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক মৃধা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের গৌরিপুর গ্রামের আবু তৈয়ব বরকতীর ছেলে মো. মিরাজ বরকতীর পার্শ্ববর্তী ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি বাজারে একটি মুদির দোকান আছে। দোকানের ফ্রিজটি নষ্ট হওয়ায় শুক্রবার বেলা ১১টার দিকে ফ্রিজটির কম্প্রেসর ঝালাই করে নিজেই লাগাতে যান। এ সময় কম্প্রেসর বিস্ফোরিত হয়ে পাশে দাঁড়ানো মিরাজ বরকতীর শ্যালক রিফাত শেখ (১৫) ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণে রিফাতের মাথার ঘিলু বের হয়ে যায়। নিহত রিফাত গৌরিপুর গ্রামের রবিউল শেখের ছেলে। বিস্ফোরণে মারাত্মক আহত মিরাজ বরকতীকে সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: এখন সবচেয়ে বিপজ্জনক সময়

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তমাল চক্রবর্তী বলেন, আহত মিরাজকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা