প্রতীকী ছবি
সারাদেশ

কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

গ্রেফতারকৃত মো.মহিমকে (২১) লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরদরবেশ এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়ন থেকে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, গত বুধবার ২৬ অক্টোবর দুপুর ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরউমেদ গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, নির্যাতিত কিশোরী তার বাবার বাড়িতে গৃহস্থালির কাজ করে এবং ৩টি ছাগল লালন পালন করে। অভিযুক্ত যুবক তাহাদের একই এলাকার বাসিন্দা। সে ব্রিকফিল্ডে কাজ করে। ওই কিশোরীকে রাস্তাঘাটে চলাফেরা করার সময় নানা ধরনের খারাপ কতাবার্তা বলে।

গত মঙ্গলবার সকাল ১০টার দিকে নির্যাতিত কিশোরীকে মহিম খারাপ কাজের প্রস্তাব দেয়। রাত ১০টার দিকে শহিদ মাঝির বাড়ির পাশে যেতে বলে। ভিকটিম তার কথামত রাতে ওই স্থানে না যাওয়ায় সে ক্ষোভের বশবর্তী হয়ে তার ক্ষতি করার জন্য অপেক্ষা করতে থাকে। বুধবার দুপুর ২টার দিকে ওই কিশোরী চরউমেদ গ্রামে বাড়ির পাশের একটি খেতে ছাগল আনতে যায়। তখন মহিম তাকে একা পেয়ে খেতে থেকে মুখ চেপে ধরে কিল্লার উপরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামি মহিমকে পুলিশ গ্রেফতার করেছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা